মুক্তি পাচ্ছে মিথিলার নতুন সিনেমা

বিনোদন ডেস্ক | ২ মার্চ ২০২৪, ২০:৩৩

মুক্তি পাচ্ছে মিথিলার নতুন সিনেমা

দেশ ছাড়িয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে জনপ্রিয়তা কুড়িয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। নিজ দেশের পাশাপাশি কাজ করে চলেছেন ওপার বাংলাতেও। সেই ধারাবাহিকতায় আরও একটি নতুন সিনেমায় অভিনয় করলেন তিনি। সিনেমার নাম ‘ও অভাগী’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার অণির্বাণ চক্রবর্তী। এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় এ তারকাকে।

জানা গেছে, আগামী ২৯ মার্চ সিনেমাটি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এমনটা নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেও।

রাফিয়াত রশিদ মিথিলা দেশ রূপান্তরকে বলেন, ‘খুব সম্ভবত প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এটি আমার তৃতীয় সিনেমা। অনেকদিন আগে এটার শুটিং শেষ করেছিলাম। কাজটা করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। পশ্চিমবঙ্গের একদম প্রত্যন্ত অঞ্চলে শুটিং করেছিলাম। অনেক কষ্ট হয়েছে। সেসময় তাপমাত্রা ছিল অনেক কম। সব কিছু মিলিয়ে কাজটি করতে গিয়ে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এত সুন্দর একটা চরিত্রে কাজ করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। চরিত্রটার জন্য মানসিকভাবে অনেক খাটতে হয়েছে আমাকে। কাজটি সবাই পছন্দ করবেন আমার বিশ্বাস।’

এদিকে মিথিলা জানান, দেশে এবং কলকাতায় বেশ কিছু নতুন সিনেমা নিয়ে কথা চলছে। খুব শিগগিরই সুখবর দেবেন এই অভিনেত্রী।

‘ও অভাগিনী’ সিনেমাতে মিথিলা ছাড়া আরও অভিনয় করেছেন সুব্রত দত্ত, দেবযানী চ্যাটার্জি, ঈশান মজুমদার, সায়ান ঘোষ, সৌরভ হালদার প্রমুখ।

উল্লেখ্য, এরইমধ্যে মিথিলা শেষ করেছেন শিশুতোষ সিনেমা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ এর শুটিং। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘জলে জ্বলে তারা’, ‘কাজল রেখা’ সিনেমা। এছাড়াও আসছে ঈদে মুক্তি পাবে তার ‘কাজলরেখা’ সিনেমা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর