অন্তঃসত্ত্বা কাজল, দ্য গোস্ট সিনেমায় ইলিয়েনা

সময় ট্রিবিউন | ২১ সেপ্টেম্বর ২০২১, ২২:৪০

ফাইল ছবি

ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। শোনা যায়, নাগার্জুনা আক্কিনেনি অভিনীত ‘দ্য গোস্ট’ সিনেমায় অভিনয় করবেন। কিন্তু তেলেগু ভাষার এই সিনেমা থেকে নাকি সরে দাঁড়িয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কাজল অন্তঃসত্ত্বা। খুব শিগগির স্বামী গৌতম কিচলুর সঙ্গে তার প্রথম সন্তানের মা হবেন তিনি। এজন্য প্রবীণ সাত্তারু পরিচালিত সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

এদিকে কাজলের পরিবর্তে ‘দ্য গোস্ট’ সিনেমায় ইলিয়েনা ডিক্রুজকে নেওয়ার কথা ভাবছেন নির্মাতারা। তবে তৃষা কৃষ্ণানের নামও শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

গত আগস্টে ‘দ্য গোস্ট’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করেন নির্মাতারা। এতে দেখা যায়, নাগার্জুনার হাতে একটি রক্তমাখা তলোয়ার। এই অভিনেতার পরনে হুডি এবং তার সামনে সবাই মাথা নত করে আছে।

কাজলের পরবর্তী সিনেমা ‘আচার্য’। এটি ছাড়াও কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় দেখা যাবে তাকে। মুক্তির অপেক্ষায় এই অভিনেত্রীর ‘প্যারিস প্যারিস’। অন্যদিকে, সর্বশেষ ‘দ্য বিগ বুল’ সিনেমায় অভিনয় করেছেন ইলিয়েনা। পাশাপাশি ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর