পরীমনিকে নিয়ে যা বললেন নচিকেতা

সময় ট্রিবিউন | ৭ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৭

ছবি : ইন্টারনেট

সম্প্রতি জামিনে কারামুক্ত হয়ে বাসায় ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী পরীমনি। দীর্ঘদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুপস্থিত থাকার পর আবারও ফিরেছেন পরীমনি।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দুই বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তীর ‘এত সাহস কার’ গানটি শেয়ার করেছেন। আর ক্যাপশনে তিনি লিখেন-নিজের উপর বিশ্বাস রাখুন।

পরীমনির এই পোস্টটি নজরে পড়েছে নচিকেতার। বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে কথা বলেছেন নচিকেতা। তিনি বলেন, আমার ব্যক্তিগতভাবে পরীমনিকে ভালো লাগে। সে ভীষণ সাহসী। যখন যেটা বলা উচিত সেটা সবার সামনে বলার ক্ষমতা রয়েছে তার। তার দেশের পুঁজিবাদের বিরুদ্ধে মুখ খুলেছেন, এটি খুব সহজ নয়। তিনি যা করছেন বেশ করছেন।

তিনি বলেন, আমি জানি পরীমনি আমার গান শোনেন ও পছন্দ করেন। আমি তার অনুপ্রেরণা জেনে ভালো লাগছে। সবার বোঝা উচিত, অভিনেত্রীরও ‘না’ বলার অধিকার আছে। তিনি সেই ‘না’ উচ্চারণ করেই আজ এত বিপাকে। অবশ্য এটা তার দোষ নয়, সমাজের দোষ। সমাজের এই ধারা সব জায়গাতেই সমান। শুধু বাংলাদেশ নয়, ভারতের একই চিত্র।

পরীমনিকে পূর্ণ সমর্থন জানিয়ে নচিকেতা আরও বলেন, পরীমনিকে আমি পূর্ণ সমর্থন জানাই। সব সময় তার পাশে আছি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা