১৭ বছরে সিসিমপুর

সময় ট্রিবিউন | ১৫ এপ্রিল ২০২১, ২২:০৭

ফাইল ছবি

সফলতার ১৭ বছরে পা দিয়েছেন জনপ্রিয় পাপেট শো ‘সিসিমপুর’। ‘সিসিমপুর’র প্রথম পর্ব প্রচারের দিন হিসেবে প্রতি বছর ১৫ এপ্রিল ‘সিসিমপুর দিবস’ হিসেবে উদযাপন করা হয়।

২০০৫ সালের আজকের এ দিনে (১৫ এপ্রিল) বিটিভির মাধ্যমে পথচলা শুরু হয়েছিল অনুষ্ঠানটির। শুরু থেকেই শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ইকরি, হালুম, টুকটুকি, শিকুরা।

এবারও তার ব্যতিক্রম হচ্ছে না বলে জানান সংশ্লিষ্টরা।
১৬ বছর পূর্তি উপলক্ষে এর নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘১৬ বছর ধরে শিশুতোষ এই অনুষ্ঠানটি নির্মিত হচ্ছে তিন থেকে আট বছর বয়সী শিশুর প্রারম্ভিক শিক্ষার চাহিদা পূরণের লক্ষ্যকে সামনে রেখে। আমাদের লক্ষ্য শিশুর বাবা-মা এবং শিক্ষকরাও। আনন্দ আর খেলার ছলে ‘সিসিমপুর’ ভূমিকা রেখে চলেছে শিশুর সামগ্রিক বিকাশে। সামনের দিনগুলোতে পারস্পরিক শ্রদ্ধা, মমত্ববোধ ও বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাসহ দেশের সকল মানুষের প্রতি সম্মান প্রদর্শন করার বিষয়ে আরও গুরুত্ব দেব আমরা।’

বর্তমানে ‘সিসিমপুর’র ১৩তম সিজনের প্রচার চলছে দুরন্ত, মাছরাঙা ও বিটিভিতে। তিনটি টেলিভিশনের মাধ্যমে সারাদেশের প্রায় এক কোটি দর্শক অনুষ্ঠানটি উপভোগ করছে এখন। ইউএসএআইডির অর্থায়নে ‘সিসিমপুর’র পথচলা শুরু এবং ইউএসএআইডির এই সহায়তা এখনো অব্যাহত আছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর