কাঠগড়ায় আইনজীবীর সঙ্গে ‘আলিঙ্গন’ করেন পরীমনি

সময় ট্রিবিউন | ৬ আগষ্ট ২০২১, ০৬:০৮

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে আদালতে আনা হয়েছে রাত সাড়ে আটটার দিকে। পরীমনি এজলাসে ঢুকেই ঘটালেন এক কাণ্ড। তার ঘনিষ্ঠ এক জুনিয়র আইনজীবীর সঙ্গে কাঠগড়া থেকেই করেন ‘আলিঙ্গন’।

সেই আইনজীবী অবশ্য নিজের নাম ও তার সঙ্গে সম্পর্ক প্রকাশ করতে রাজি হননি।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পরীমনিকে সিজেএম আদালতের নয়তলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে তোলা হয়। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়েই ওই আইনজীবীর সঙ্গে ‘আলিঙ্গন’ করেন। এরপর কয়েকজন আইনজীবী পরীমনির পক্ষে ওকালতনামায় সই নিতে চাইলে হট্টগোল হয়। এ সময় বিচারক হট্টগোলের কারণে এজলাস থেকে নেমে যান।

এরপর পরীমনির পক্ষে মজিবর রহমান, নীলাঞ্জনা রিফাত সুরভীসহ কয়েকজনকে আইনজীবী নিযুক্ত করা হয়। অপরদিকে, রাজের পক্ষে ঢাকা বারের সাবেক এজিএস সিকদার মোহাম্মদ আক্তারুজ্জামান হিমেলকে আইনজীবী নিযুক্ত করে হলে বিচারক ফের এজলাসে উঠেন। এরপর শুনানি শেষে রাত ৯টার দিকে পরীমনিসহ চার আসামির চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, বুধবার রাত সোয়া আটটার দিকে বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

অভিযানের প্রথম দিকে পরীমনি র‌্যাবকে সহযোগিতা করেননি। পরে তার ঘর তল্লাশি করে ফ্ল্যাটের কেবিনেট থেকে ১৮.৫ লিটার বিদেশি মদসহ দুইটি গ্ল্যানলিভেট, একটি গ্ল্যানফিডিচ, চার গ্রাম আইস, এক স্লট এলএসডি এবং একটি পাইপ উদ্ধার করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব