সাতক্ষীরার শামসুন্নাহার থেকে পরীমণি

সময় ট্রিবিউন | ৫ আগষ্ট ২০২১, ১৬:২৫

ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরার শামসুন্নাহার থেকে যেভাবে হলেন পরীমণি। সময় তখন ২০১১ সালে বিনোদন জগতে কাজের স্বপ্ন নিয়ে ঢাকায় আসেন সাতক্ষীরার শামসুন্নাহার স্মৃতি। এরপর ধারণ করেন পরীমণি নাম। মডেলিং দিয়ে শুরু হয়েছিল তার পথচলা। এরপর বেশকিছু টিভি অনুষ্ঠান ও নাটকে কাজ করেন। তবে একের পর এক সিনেমায় যুক্ত হয়। ২০১৫ মুক্তি পায় পরীমণি অভিনীত প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, ওই সিনেমা মুক্তির আগেই তিনি প্রায় ২৩টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন! যা বাংলাদেশ তো বটেই, যেকোনো সিনেমা ইন্ডাস্ট্রির নায়িকাদের ক্ষেত্রেই বিরল। যদিও সবগুলো সিনেমা শেষ পর্যন্ত মুক্তির আলো দেখেনি।

‘ভালোবাসা সীমাহীন’ দিয়ে যাত্রা শুরু হলেও পরীমণি আলোচনায় আসেন ‘রানা প্লাজা’ সিনেমার মাধ্যমে। কেবল ২০১৫ সালেই তার এক ডজন সিনেমা মুক্তি পেয়েছিল। রাতারাতি ঢালিউডের তারকা বনে যান তিনি। সেই সঙ্গে তার হাতে আসতে থাকে নতুন নতুন সিনেমার কাজ আর লাখ লাখ অর্থ। শুরু হয় তার বিলাসবহুল জীবন। ঝড়ের মতো মুহূর্তেই তিনি আলোচনার কেন্দ্রে চলে আসেন।

সিনেমায় পরীমণির সাফল্য খুব একটা উল্লেখযোগ্য নয়। কেননা তার অভিনীত কোনো সিনেমাই খুব একটা দর্শকপ্রিয়তা পায়নি। তিনি মূলত ব্যক্তিগত নানা কর্মকাণ্ডেই পরিচিতি পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় খোলামেলা রূপে হাজির হওয়া এবং বিভিন্ন সময়ে বিতর্কিত কাজ ও মন্তব্য করে চর্চার বিষয়ে পরিণত হয়েছেন তিনি।

একাধিক গাড়িও রাজধানীর অভিজাত এলাকা বনানীর লেকের ধারে তার সেই রাজকীয় বাসার অন্দরমহল ফ্ল্যাট। অবশ্য অনেকে তার এত অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলেন।

সম্প্রতি পরীমণির ঝলমলে ক্যারিয়ারে লেগেছে দাগ। গত জুন মাসে উত্তরা বোট ক্লাবে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় তিনিই হয়েছেন বিতর্কিত। ২০১৫ সালে বিদ্যুতের মতো যে পথচলা শুরু করেছিলেন পরীমণি, সেটা যেন ২০২১-এ এসে ধ্বংসের মুখে পড়ে গেল। যেমন রাতারাতি তার উত্থান হয়েছিল, তেমন রাতারাতিই যেন পতনের খাতায় নাম লেখালেন ঢালিউডের এই গ্ল্যামারগার্ল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা