নিজেকে ভার্জিন দাবি করলেন টাইগার শ্রফ

সময় ট্রিবিউন | ৩ আগষ্ট ২০২১, ০২:৩৪

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি আরবাজ খান চালু করেছেন তার চ্যাট শো ‘পিঞ্চ’-এর দ্বিতীয় সিজন। সেখানে অতিথি হয়ে আসেন টাইগার। অনুরাগীদের একগুচ্ছ প্রশ্ন টাইগারের কাছে তুলে ধরেন আরবাজ। এরকমই এক প্রশ্নের উত্তরে টাইগার শ্রফ বলেন,বলিউড ভাইজান সালমান খানের মতোই ভার্জিন তিনি। এর আগে করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ এসে সালমান খান দাবি করেছিলেন তিনি ভার্জিন।

 এছাড়াও অভিনেতা তার প্রথম সিনেমার আগে ট্রোল নিয়েও মুখ খোলেন।

তিনি জানান, প্রথম সিনেমা মুক্তির আগে অনেকেই তাকে দেখে বলেছিল হিরো নয় হিরোইনের মতো দেখতে। আবার কারও মন্তব্য ছিল, তাকে দেখে জ্যাকি শ্রফের ছেলে বলে মনেই হয় না। যদিও এসব ট্রোলকে মোটেই পাত্তা দেননি টাইগার। বরং স্ক্রিনে নিজেকে প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছিলেন। 

এরই মাঝে এক অনুরাগী প্রশ্ন করেন, ‘তিনি কি ভার্জিন?’ তৎক্ষণাৎ আরবাজ টাইগারের কাছে এই প্রশ্ন তুলে ধরেন। কোনও কিছু না ভেবেই টাইগারের সোজাসাপটা উত্তর, ‘আমি সালমান খানের মতোই ভার্জিন’। টাইগারের উত্তর শুনে হাসি চেপে রাখতে পারেননি আরবাজ। হেসে লুটিয়ে পড়েন টাইগার শ্রফ নিজেও।

 

সূত্র : হিন্দুস্তান টাইমস



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা