প্রকাশ পেল লাকীর কণ্ঠে 'গাছেদের কান্না'

সময় ট্রিবিউন | ২৯ জুলাই ২০২১, ১৮:৩৮

ফাইল ছবি

‘ক-তে কাদের মোল্লা...তুই রাজাকার, তুই রাজাকার’, ‘স-তে সাকা চৌধুরী...তুই রাজাকার, তুই রাজাকার’– বজ্রকণ্ঠে এমন স্লোগান তুলে গোটা বিশ্বের নজরে আসেন লাকী আক্তার। ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সংগঠিত গণজাগরণ মঞ্চের মধ্যমণি হয়ে ওঠেন তিনি। টাইটেল পান ‘অগ্নিকন্যা’ বা ‘স্লোগানকন্যা’।

এবার শোনা গেল স্লোগানকন্যা-খ্যাত লাকী আক্তারের কণ্ঠে, ‘গাছেদের কান্না’।

মে মাসে সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কেটে রেস্তোরাঁ-দোকান নির্মাণের উদ্যোগের বিপরীতে দাঁড়িয়েই লাকীর এই প্রতিবাদী গান-ভিডিও। নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন ২৭ জুলাই।

আজকে আমি জারুল হলাম/ পারুল বোনের লাগি/ ঘর হারালো চিলের ছানা/ ডুকরে উঠে কাঁদি/ আজকে কেন কদম কাঁদে/ বকুল মরে পথে/ করাত কেন কোপ বসালো/ স্মৃতির জয়রথে— এমন কথার গানটি লিখেছেন পাভেল পার্থ। সুর লাকীর ও সংগীতায়োজন করেছেন মুয়ীয মাহফুজ।

‘গাছেদের কান্না’ প্রসঙ্গে লাকী বলেন, “কিছু মানুষের সীমাহীন লোভের বলি আমাদের জমিন, বন আর প্রাকৃতিক সম্পদ। এর বিরুদ্ধে সোহরাওয়ার্দী উদ্যান কিংবা চট্টগ্রামের সিআরবি, সুন্দরবন কিংবা লাউয়াছড়া- সবখানেই মানুষের দ্রোহ আছে। লড়াই আছে। এই গানটাতে গাছেদের কান্না কিংবা হাহাকারের সুর কিছুটা শোনা যাবে বলে মনে করছি।”



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর