মোশাররফ করিমের অভিনয়ে মুগ্ধ হয়ে যা বললেন প্রসেনজিৎ

সময় ট্রিবিউন | ১৩ জুলাই ২০২১, ২০:১৪

ফাইল ছবি

অনলাইন স্ট্রিমিং ‘হইচই’-এ নির্মাতা আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘মহানগর’ মুক্তি পেয়েছে। এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন অভিনেতা মোশাররফ করিম। ওয়েব সিরিজটি দেখে নির্মাতা আশফাক নিপুণ ও জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের প্রশংসা করেছেন পশ্চিমবঙ্গের সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি।

অডিও বার্তায় তিনি বলেছেন, ‘নাম্বার জোগাড় করে আমি নিজে থেকেই আশফাক নিপুণকে ফোন করেছি অভিনন্দন জানানোর জন্য। হইচই-এ আমি ‘মহানগর’দেখেছি। অসম্ভব একটা ভালো কাজ হয়েছে। অভিভূত হয়ে গেছি। এখানে সবাই খুব ভালো অভিনয় করেছে। বিশেষ করে, করিম ভাইয়ের (মোশাররফ করিম) অভিনয় আমি আগেও দেখেছি, ওসি চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। দুই বাংলার মধ্যে এমন একজন ভালো অভিনেতা আছেন এটা ভেবেও আমি গর্বিত হচ্ছি।’

তিনি আর বলেছেন, পুরো টিমকে আমার শুভেচ্ছা। আশা করবো বড় পর্দায় জন্য খুব শিগগিরই সিনেমা বানাবেন নিপুণ।

গত ২৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘মহানগর’। এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন মোশাররফ করিম, মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারি মম, লুৎফর রহমান জর্জ, শাহেদ আলী, শ্যামল মাওলা, খাইরুল বাসার, নাসির উদ্দিন খান, নিশাত প্রিয়ম, রুকাইয়া জাহান চমক প্রমুখ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা