আত্মহত্যার চেষ্টা করেছিলেন নুসরাত!

সময় ট্রিবিউন | ১১ জুন ২০২১, ১৬:৫৮

ছবি : ইন্টারনেট

নিখিল-নুসরাত-যশ, গত ৬ মাস ধরেই এই ৩ তারকার জীবনের সুতোগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে। প্রেম, বিয়ে, বিচ্ছেদের একাধিক ঘটনা বার বার প্রকাশ্যে চলে এসেছে। বরাবরই তিনি আলোচনায় থাকেন। ফের খবরের শিরোনাম হলেন এই অভিনেত্রী।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হন নুসরাত। নির্বাচনে জিতে বসিরহাটের এমপি হন। সেই বছর জুন মাসের ১৯ তারিখ তার বিয়ে হয় ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে। এর আগে তাদের প্রেমের কথা খুব বেশি চাউর হয়নি। তবে গুঞ্জন শোনা যাচ্ছিল। তুরস্কে গিয়ে বিয়ে সারেন অভিনেত্রী। জানা যায়, তারা আগে থেকেই ভাল বন্ধু ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের কয়েক মাস পরেই নুসরাতকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। একসঙ্গে অনেক ওষুধ খেয়ে নেওয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি। সম্ভবত ঘুমের ওষুধ খেয়েছিলেন নুসরাত।

প্রাথমিকভাবে তাকে আইসিইউতে রাখা হয়। ফুলবাগান থানায় তার ‘ড্রাগ ওভারডোজ’ নিয়ে রিপোর্টও করেন হাসপাতাল কর্তৃপক্ষ। সেখান থেকে গুঞ্জন রটে, আত্মহত্যা করার চেষ্টা করছিলেন অভিনেত্রী। তবে ঘুমের ওষুধ খেয়ে অসুস্থতার কথা ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেয় নুসরাতের পরিবার।

স্বামী নিখিল জৈনের সঙ্গে দাম্পত্যে ফাঁটল ধরে। এখন প্রায় ৬ মাস একসঙ্গে থাকেন না তাঁরা। নুসরাতের সঙ্গে যশের ঘনিষ্ঠতাকে ‘নোংরামি’ বলেও কটাক্ষ করা হয়েছিল তখন। সেই আক্রমণের রেশ এখনও কাটেনি। রাজনৈতিক দায়িত্ব বা পোশাক নিয়ে তো বটেই, যশের সঙ্গে নাম জড়িয়ে বার বার কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। কিন্তু তাঁদের প্রেমের গুঞ্জনে নয়া মোড় এলো বিধানসভা নির্বাচনের সময়ে। তৃণমূল সাংসদ নুসরাতের সঙ্গে প্রেম করাকালীন সবাইকে চমকে দিয়ে আচমকাই বিজেপি-তে যোগ দেন যশ। বিধানসভা ভোটে লড়াইও করেন। যদিও জিততে পারেননি। কিন্তু তাতে যুগলের সম্পর্কে কোনো আঁচ পড়েনি। নির্বাচনী প্রচারের মাঝে তাঁরা ‘ডেট’-এও গিয়েছেন।

বেশ কয়েক দিন হলো যশ ও নুসরাত নিজেদের প্রেম কাহিনি সামনে আনতে শুরু করেছেন। নেটমাধ্যমে একে অপরের তোলা ছবি দেওয়া থেকে শুরু করে একই ছবি নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া থেকেই বোঝা যায় সময়ের সঙ্গে সম্পর্ক নিয়ে লুকোছাপার জড়তা কেটেছে। ৪ জুন নুসরতের জীবনের সুখবর ছড়িয়ে পড়ে। জানা যায়, তিনি মা হতে চলেছেন। অভিনেত্রীর ঘনিষ্ঠমহলের খবর, এক মাসের অন্তঃসত্ত্বা তিনি। খবর ছড়িয়ে পড়ার পরে নুসরত ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তুমি তোমার মতো করে প্রস্ফুটিত হবে’। অভিনেত্রী এখনও এ বিষয়ে নিজে কিছু বলেননি। তবে তাঁর ঘনিষ্ঠমহল থেকে জানা যাচ্ছে, যশ দাশগুপ্তের সঙ্গে জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি।

অন্য দিকে আনন্দবাজারকে নিখিল জানিয়েছেন, এই সন্তানের জনক তিনি নন। তাঁর কথায়, ‘এখন যে নতুন সঙ্গীর সঙ্গে ও আছে, তার সঙ্গেই ভালো থাক। ঈশ্বর ওদের মঙ্গল করুন।’ মা হওয়ার খবর প্রকাশ পেতেই ফের সমালোচনার মুখে নুসরাত। নেটাগরিকদের একটাই প্রশ্ন, ‘সন্তানের বাবা কে’? নেতিবাচকতার মধ্যেও অসংখ্য শুভেচ্ছাবার্তায় ভরে গেছে নেটমাধ্যম। অনাগত সন্তানের সুস্বাস্থ্য কামনা করছেন ভক্তরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা