আমির খানের ‘দঙ্গল’খ্যাত তারকা সুহানি আর নেই

বিনোদন ডেস্ক | ১৮ ফেব্রুয়ারী ২০২৪, ০৮:৩৪

আমির খানের ‘দঙ্গল’খ্যাত তারকা সুহানি আর নেই

মারা গেছেন বলিউড অভিনেতা আমির খানের ‘দঙ্গল’ ছবিতে তার কন্যার চরিত্রে অভিনয় করা সুহানি ভাটনাগর। ‘দঙ্গল’ ছবিতে মহাবীর সিং ফোগাটের (আমির খান) মেয়ে ববিতা ফোগাটের (ছোটবেলা) চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে দিল্লিতে মাত্র ১৯ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টিভির।

জানা গেছে, সুহানি ভাটনাগরের পা ভেঙেছিল। সেকারণে চিকিৎসা চলছিল তার। সেই চিকিৎসার জন্য বেশকিছু ওষুধ সেবন করতে হয়েছিল তাকে। ওষুধগুলোর পার্শ্বপ্রতিক্রিয়ার কারণ সুহানির শরীরে তরল পদার্থ জমা হতে শুরু করে। আর সেটাই সুহানির এই অকাল মৃত্যুর কারণ!

ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য বেশ কিছুদিন ধরে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন সুহানি। শনিবার ফরিদাবাদে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

প্রসঙ্গত, ‘দঙ্গল’ ছবিতে কিশোরী ববিতা ফোগাটের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন সুহানি। ছবিতে সুপারস্টার আমির খান, সাক্ষী তানওয়ার, ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা এবং জাইরা ওয়াসিমের সঙ্গে কাজ করেছিলেন তিনি।

এছাড়াও বেশকিছু টিভি বিজ্ঞাপনেও অভিনয় করেছিলেন তিনি। তবে পড়াশোনার জন্য অভিনয় থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা