হাসপাতালে থেকেই ক্ষমা চাইলেন ‘বিগ বস ওটিটি ২’র মালহান

বিনোদন ডেস্ক: | ১৭ আগষ্ট ২০২৩, ০৭:১৯

সংগৃহীত ছবি

হাসপাতালে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্টের মাধ্যমে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন ফুকরা ইনসান ওরফে অভিষেক মালহান। জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ওটিটি ২’ এ দ্বিতীয় হয়েছেন মালহান।

এর আগে সোমবার (১৪ অগাস্ট) লাইভ টেলিকাস্টের মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করেন বলিউড ভাইজান সালমান খান। নাটকীয় এই অনুষ্ঠানের এবারের বিজয়ী হয়েছেন এলভিস যাদব। দ্বিতীয় স্থান পেয়েছেন অভিষেক মালহান।

মূলত দ্বিতীয় স্থানে থেকে ভক্তদের নিরাশ করার জন্যই ক্ষমা চেয়েছেন মালহান। তার পোস্ট করা ভিডিওতে দেখা যায় হাসপাতালের বিছানায় আধশোয়া হয়ে রয়েছেন তিনি। তার পরনেও ছিল হাসপাতালের পোশাক। বিজয়ী হতে না পেরে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন তিনি।

তিনি বলেন, প্রথমেই আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে ভোট করেছেন। আমি জানি যে আমি ট্রফি জিততে পারিনি, কিন্তু সবাই যে ভালবাসা আমাকে দিয়েছেন মনে হচ্ছে আমি তার যোগ্যই নই। প্যান্ডা গ্যাং এবং প্রত্যেকে যারা ভোট করেছেন সবাইকে ধন্যবাদ।

নিজের স্বাস্থ্যের আপডেট দিয়ে অভিষেক বলেন, ‘আমি সবেমাত্র বিগ বসের সেট থেকে ফিরেছি এবং হাসপাতালে এসেছি। প্রেসের সমস্ত সাক্ষাৎকারের অনুরোধ ফিরিয়ে দিতে হয়েছে আমি দুঃখিত। আমি যখন হাসপাতাল থেকে ছাড়া পাব, তখন নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারবো।

উল্লেখ্য, ‘বিগ বস ওটিটি ২’ এর শেষের তিনি অসুস্থ হয়ে পড়ায় পারফর্ম করতে পারেননি। এছাড়া এ শোয়ের শেষ পর্বে পৌঁছেছিলেন এলভিস যাদব, অভিষেক মালহান, মণিষা রানি, বেবিকা ধুর্ভে, পূজা ভট্ট।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর