চলে গেলেন সংগীতশিল্পী সুরিন্দর

বিনোদন ডেস্ক: | ২৭ জুলাই ২০২৩, ১৯:১৬

সংগৃহীত ছবি

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পাঞ্জাবের লোকগানের জনপ্রিয় শিল্পী সুরিন্দর শিণ্ডার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।

বুধবার (২৬ জুলাই) একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যম ‘এনডিটিভি’র প্রকাশিত এক খবরে এমনটাই জানা গেছে।

সুরিন্দর শিণ্ডারের প্রয়াণে শোকস্তব্ধ পাঞ্জাবের সংগীত ইন্ডাস্ট্রি। খ্যাতিমান এ শিল্পীর মৃত্যুতে ভক্ত বা সহকর্মীরাই শোকার্ত নন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-ও শোকবার্তা জানিয়েছেন। ছেলে মহিন্দর শিণ্ডা ছাড়াও মৃত্যুকালে সুরিন্দর অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এ ছেলেও একজন সংগীতশিল্পী।

গায়কের মৃত্যুর খবর পেয়েই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান টুইট করেছেন, প্রখ্যাত সংগীতশিল্পী সুরিন্দর শিণ্ডাজির মৃত্যুর খবরে অত্যন্ত মর্মাহত। চিরকালের জন্য নীরব হয়ে গেল ভয়েস অফ পাঞ্জাব।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা