পাকিস্তানে সামরিক ঘাঁটিতে হামলা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: | ১৩ জুলাই ২০২৩, ০০:২১

সংগৃহীত ছবি

পাকিস্তানের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী।

বুধবার (১২ জুলাই) ভোরের দিকের এ হামলায় অন্তত ৪ সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ সৈন্য।

দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসীরা বেলুচিস্তানের উত্তরাঞ্চলের ঝোব ঘাঁটিতে কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এতে ৪ জন নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছেন।

সেনাবাহিনী বলেছে, সামরিক ঘাঁটিতে প্রবেশের সময় সৈন্যদের তল্লাশির মুখে গুলিবর্ষণ ও বিস্ফোরণ ঘটিয়েছেন সন্ত্রাসীরা। এ সময় সৈন্যদের পাল্টা গুলিতে অন্তত তিন সন্ত্রাসী নিহত হয়েছেন। এই ঘটনায় জড়িত অপর দুই হামলাকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে আইএসপিআর জানিয়েছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদুস বিজেঞ্জো ঝোব ঘাঁটিতে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন।

সূত্র: রয়টার্স, ডন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২