‘জওয়ান’ এর টিজারেই শাহরুখের বাজিমাত

সময় ট্রিবিউন ডেস্ক: | ১০ জুলাই ২০২৩, ২২:৫৪

সংগৃহীত ছবি

অবশেষে বহু প্রতিক্ষার পর প্রকাশ হলো বলিউড বাদশা শাহরুখ খানের অভিনীত সিনেমা ‘জওয়ান’। আর প্রথম টিজারেই বিশাল বিস্ফোরণ ঘটালেন শাহরুখ-অ্যাটলি জুটি।

সোমবার সকাল সাড়ে ১০টায় প্রকাশ্যে এলো ২ মিনিট ১২ সেকেন্ডের প্রিভিউ- অর্থাৎ আগাম ঝলক। টিজারে বলিউড বাদশাহকে একাধিক লুকে দেখা গেছে। কখনো তিনি ভারতীয় সৈনিক, কখনো আবার রোমান্টিক লুকে।

তবে অর্ধেক জ্বলন্ত মুখে মুখোশ পরা শাহরুখের তীক্ষ্ণ চাহনি ঝড় তুলেছে দর্শক হৃদয়ে। অবশ্য মুখের ব্যান্ডেজ খুলেই নিজের ভিন্ন লুকে চমকে দেন কিং খান।

টিজারে দেখা গেছে দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারাকে। পুলিশের ভূমিকায় অভিনয় করছেন তিনি। একঝলক দেখা গেছে দীপিকা পাড়ুকোনকেও। বিজয় সেতুপাতির হালকা ঝলকেই কম্পন তুলেছে দর্শকমহলে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর