চলে গেলেন বলিউড পরিচালক প্রদীপ সরকার

বিনোদন ডেস্ক: | ২৪ মার্চ ২০২৩, ১৯:৪২

সংগৃহীত ছবি

‘মার্দানি’ খ্যাত বলিউডের জনপ্রিয় পরিচালক প্রদীপ সরকার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দিনগত রাত সাড়ে ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রদীপ সরকারের ডায়ালাইসিস চলছিল। তার পটাশিয়ামের মাত্রা অতিমাত্রায় কমে গিয়েছিল। শারীরিক অবস্থার অবণতি হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিনি।

প্রদীপ সরকারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বলিপাড়ায় শোকের ছায়া নেমেছে। শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় অনেকে পোস্ট দিয়েছেন।

প্রসঙ্গত, বিজ্ঞাপন নির্মাণের মধ্য দিয়ে কর্মজীবন শুরু প্রদীপ সরকারের। অসংখ্য বিজ্ঞাপন নির্মাণ করেছেন তিনি। ২০০৫ সালে ‘পরিণীতা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। এরপর ‘লাগা চুনারি মে দাগ’(২০০৭), ‘লাফাঙ্গে পরিন্দে’ (২০১০), ‘মার্দানি’ (২০১৪), ‘হেলিকপ্টার ইলা’ (২০১৮)-এর মতো সিনেমা পরিচালনা করেন প্রদীপ সরকার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর