চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠান

পানি-খাবার নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন জ্যোতি

বিনোদন ডেস্ক: | ১১ মার্চ ২০২৩, ২২:৪৮

সংগৃহীত ছবি

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পানি এবং খাবারের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

শুক্রবার (১০ মার্চ) রাত সোয়া ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি পোস্টে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পোস্টে জ্যোতিকা জ্যোতি লিখেন, ‘প্রধানমন্ত্রী উপস্থিত থাকেন, সঙ্গে পানি বা খাবার নেয়ার অনুমতি থাকে না। ২টা থেকে ৮টা, প্রায় ছয়/সাত ঘণ্টার প্রোগ্রামে পানি না খেয়ে থাকাটা খুব কষ্টকর। আর ক্ষুধার কথা নাই বললাম। তার মধ্যে শিশু ও বৃদ্ধরাও থাকেন। কারও কারও নানান অসুখও থাকে যারা এতক্ষণ কিছু মুখে না দিয়ে থাকতে পারেন না।’

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পানি ও হালকা স্ন্যাকস রাখা উচিত। এতবড় একটা আসরে এটুকু বাজেট রাখাই যায়। আমার সঙ্গে অনেকেই একমত হবেন নিশ্চয়ই। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’

জ্যোতিকা জ্যোতির পোস্টের বিষয়বস্তুর সঙ্গে একমত পোষণ করেছেন অনেকে। অভিনেত্রী ভাবনাও একমত পোষণ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ