হলিউড অভিনেতা টম সাইজমোর আর নেই

বিনোদন ডেস্ক: | ৫ মার্চ ২০২৩, ১২:০৭

ছবি: সংগৃহীত

হলিউডের শক্তিমান অভিনেতা টম সাইজমোর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

শুক্রবার (৩ মার্চ) লস অ্যাঞ্জেলসে বারব্যাঙ্কের সেন্ট জোসেফ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ অভিনেতা।

এই অভিনেতার ম্যানেজার লাগো গণমাধ্যমকে বলেছেন, গত দুই সপ্তাহ আগে তিনি বাসায় অজ্ঞান হয়ে পড়েছিলেন। তখন তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার চিকিৎসাও চলছিল। গত শুক্রবার টম সাইজমোরের শারীরিক অবস্থার ব্যাপকভাবে অবনতি হলে তিনি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, এ অভিনেতা ব্রেইন অ্যানিউরিজম রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার ভাই এবং তার যমজ ছেলেরা হাসপাতালে তার পাশে ছিলেন।

উল্লেখ্য, টম সাইজমোর ১৯৯৮ সালে আমেরিকান জনপ্রিয় মুভি ‘সেভিং প্রাইভেট রায়ান’-এ টম হ্যাঙ্কসের সঙ্গে মাইক হরভাথের ভূমিকায় অভিনয় করার জন্য রাতারাতি পরিচিতি লাভ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর