চলচ্চিত্রকে বিদায় জানালেন চিত্রনায়িকা মুনমুন!

সময় ট্রিবিউন | ৫ অক্টোবর ২০২২, ১০:১১

সংগৃহীত

একসময় ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ছিলেন মুনমুন। এ অভিনেত্রীর গায়ে তকমা লাগে অশ্লীলতারও। তবে সবকিছু ছাপিয়ে অনেক ভালোমানের সিনেমায়ও অভিনয় করেন তিনি। এবার এই অভিনেত্রী চলচ্চিত্র ছেড়ে দেয়ার আভাস দিলেন।

‘নিষিদ্ধ নারী’খ্যাত চিত্রনায়িকা মুনমুন অভিনীত ‘রাগী’ শিরোনামের একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমায় প্রথমবার ভিলেন চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটির মুক্তির আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হন তিনি। সেখানেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘রাগী’ সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করেছি। অন্যরকম একটি চরিত্র ছিল। একদম গতানুগতিকের বাইরে এসে কাজ করার ইচ্ছা আমার। তাই কাজটি করা।’ সামনে পছন্দমতো চরিত্র না পেলে চলচ্চিত্র থেকে বিদায় নেবেন তিনি।

গণদুশমনের এ নায়িকা বলেন, ‘দিন দিন চলচ্চিত্রের অবস্থা ভালো হচ্ছে। গল্পে ভিন্নতা আসছে, দর্শকের রুচির পরিবর্তন হয়েছে। সেজন্য গল্পের প্রতি বেশি গুরুত্ব দিয়ে সিনেমায় অভিনয় করতে চাই। কিন্তু সে ধরনের গল্পনির্ভর চরিত্র না পাওয়ায় আমি কাজ করছি না। সামনে হয়তো দর্শক আর নতুন কোনো কাজে আমাকে দেখতে পাবেন না।’

১৯৯৭ সালে পরিচালক এহতেশামের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে প্রবেশ করেন মুনমুন। এহতেশাম পরিচালিত মৌমাছি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেক হয় তার।

দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত শক্তির লড়াই চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকের মন জয় করেন মুনমুন। মুনমুন শাকিব খানের বিপরীতে ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব