মডেল স্বর্ণাকে নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

বিনোদন ডেস্ক | ১৬ মার্চ ২০২১, ০৭:৫৩

ছবিঃ সংগৃহীত

সাবেক স্বামীর মামলায় কারাবন্দি মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ। 

পুলিশ বলছে, শুধু কামরুল হাসান নয়, তার মতো অনেক প্রবাসী স্বর্ণার প্রতারণার শিকার হয়েছেন। স্বর্ণা গ্রেফতার হওয়ার পর দেশ ও দেশের বাইরে থেকে অনেক যুবক প্রতারিত হয়েছেন জানিয়ে অভিযোগ দিচ্ছেন।

তেজগাঁও বিভাগের ডিসি হারুণ অর রশীদ সাংবাদিকদের বলেন, শুধু সৌদি প্রবাসী কামরুল নয়, তার প্রতারণার শিকার হয়েছেন আরও অনেকে। অনেক প্রবাসী থানায় ও আমাদের মোবাইলে ফোন করে মডেল স্বর্ণার বিরুদ্ধে অভিযোগ করেছেন। 

‘অভিযোগগুলো আসলে আমরা সঠিকভাবে বলতে পারব তার কয়টি বিয়ে হয়েছিল। তবে একাধিক বিয়ে তো তিনি অবশ্যই করেছেন।’ 

তিনি আরও জানান, ধনী ব্যক্তিদের টার্গেট করে অর্থ হাতিয়ে নেওয়াই ছিল রোমানার প্রধান ব্যবসা। প্রাথমিকভাবে তার একাধিক স্বামী থাকার কথা জানা গেছে বলেও জানান ডিসি হারুণ।

ডিসি হারুণ আরও বলেন, আদালত জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেও প্রয়োজনে রোমানাকে আবারও রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। 

তিনি বলেন, জেলগেটে জিজ্ঞাসাবাদ  করে যদি সন্তোসজনক কোনো কিছু না পাই, তা হলে আবার পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হবে। তা হলে যারা অভিযোগ করেছেন তাদের সঙ্গে কথা বলতে পারব। স্বর্ণার অ্যাকাউন্টে কারা টাকা পাঠিয়েছেন তাও জানতে পারব।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব