জীবনেও রবীন্দ্র-নজরুল গাইব না: মুচলেকা হিরো আলমের

সময় ট্রিবিউন | ২৮ জুলাই ২০২২, ০৮:১১

সংগৃহীত

জীবনে আর বিকৃত করে নজরুল গীতি ও রবীন্দ্র সংগীত গাইবেন না হিরো আলম। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে মুচলেকা দিয়ে এমনটিই জানিয়েছেন তিনি।

জানা যায়, বুধবার (২৭ জুলাই) সকালে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘হিরো আলমের বিরুদ্ধে ডিসি সাইবারে অনেকগুলো অভিযোগ জমা হয়েছিল। সেগুলোর বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। তাকে ডাকা হয়েছিল। তিনি মুচলেকা দিয়েছেন, জীবনে আর নজরুল গীতি ও রবীন্দ্র সংগীত বিকৃত করে গাইবেন না। এ ধরনের ভিডিও বানাবেন না।

’ হারুন অর রশীদ বলেন, ‘আমাদের বাঙালি সংস্কৃতির অংশ নজরুল গীতি ও রবীন্দ্র সংগীত। আমরা নজরুল-রবীন্দ্রনাথের গান শুনি। এসব গানের তিনি সবকিছু পরিবর্তন করেছেন। এসব কেন করেছেন জানতে চাইলে তিনি জানিয়েছেন, তিনি জীবনেও আর এমন করবেন না, মুচলেকা দিয়েছেন।

’ ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান বলেন, ‘পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি বিভিন্ন সংগীতে কনস্টেবলের পোশাক পরে পুলিশের ডিআইজি, এসপির অভিনয় করেছেন। এসব পোশাক পরতে পূর্বঅনুমতি নেওয়া প্রয়োজন, কিন্তু তিনি নেন না। এমনকি তিনি শিল্পী সমিতির সদস্যও না।

’ এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘পোশাকের বিষয়েও তিনি মুচলেকা দিয়েছেন। তিনি এ ধরনের কোনো কাজ বা ভিডিও আর করবেন না বলেও জানিয়েছেন। ’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা