দেশে ফিরে বিয়ে করবেন শাকিব!

সময় ট্রিবিউন | ২১ জুলাই ২০২২, ০৬:৪৮

সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের রাজকুমার তিনি, দিয়েছেন একাধিক হিট সিনেমা। শাকিব খান। যাত্রার শুরু থেকেই নিজের অভিনয় দিয়ে কেড়েছেন লাখো দর্শকহৃদয়। তবে মাঝে বিয়ে ও সন্তান নিয়ে বেশ বিতর্কের মধ্য দিয়ে গেলেও এখন চাঙা আছেন এই তারকা। কয়েক দিন ধরে পাড়ি জমিয়েছেন বিদেশের মাটিতে। তবে খুব শিগগিরই ফিরবেন দেশে। এ ছাড়া সামনের বছর করবেন বিয়েও।

কেউ তাকে বলেন সুপারস্টার, কেউ কিং খান আবার কেউ ডাকেন ঢালিউড কিং। বলছি ঢাকাই তারকা শাকিব খানের কথা, যার হাত ধরে বাংলা চলচ্চিত্র পেয়েছে অসংখ্য হিট ও সুপার হিট সিনেমা। অভিনয় দিয়ে মন জয় করেছেন লাখো-কোটি ভক্তের। পাশাপাশি প্রযোজক ও চলচ্চিত্র সংগঠক হিসেবেও বেশ পরিচিত তিনি। রূপকথার গল্পে যেমন একজন সুদর্শন রাজকুমার থাকে, তার হাতে থাকে সাম্রাজ্যের বিশাল দায়িত্ব, ঠিক তেমনি একজন রাজকুমার বাংলা চলচ্চিত্রের শাকিব খান। ২০০৯ সাল থেকে বাংলা চলচ্চিত্রে রাজত্ব করছেন এই চিত্রনায়ক।

বেশ কয়েক দিন ধরেই যুক্তরাষ্ট্রে আছেন এই তারকা। বারবার আসার কথা শোনা গেলেও তা গুঞ্জন পর্যন্তই ছিল। এবার গণমাধ্যমের খবর, সামনের সপ্তাহে দেশে আসার কথা জানিয়েছেন শাকিব। শাকিব জানান, তিনি সামনের সপ্তাহে আসার জন্য টিকিট বুকিং করেছেন। যত তাড়াতাড়ি সম্ভব তিনি দেশে ফিরবেন। যদিও ঈদে তিনি আসতে পারেননি। কারণ, সেখানে তার অন্য প্রতিশ্রুতি দেয়া ছিল। প্রায় আট মাসেরও বেশি সময় মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন শাকিব।

এদিকে, এই সুপারস্টার এখনো একাই কাটাচ্ছেন জীবন। তবে শোনা যাচ্ছে, সামনের বছরই বিয়ের পিঁড়িতে বসবেন এই তারকা। একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, ‘চলার পথে একান্ত আপন কারও সহযোগিতা সবার প্রয়োজন, তাই পরিবার আমার জন্য পাত্রী খুঁজছে।’ হাতের সব কাজ শেষ করে হয়তো আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব