যুক্তরাষ্ট্রেই শাকিব, ফারিয়া কলকাতায়, জয়া ও পরীমণি ঢাকায়

সময় ট্রিবিউন | ১৩ জুলাই ২০২২, ০০:১৯

সংগৃহীত

ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান প্রথমবারর ঈদুল ফিতর উদযাপন করেন আমেরিকায়। জানিয়েছিলেন, ঈদুল আজহার আগে দেশে ফিরবেন তিনি। দেশের মানুষের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন। কিন্তু না পাসপোর্ট জটিলতায় দেশে ফেরা সম্ভব হয়নি। তাই এবার ঈদও আমেরিকার নিউ ইউর্কে উদযাপন করলেন এই নায়ক।

গত ঈদুল ফিতর ঢাকাতে করলেও এবার কলকাতায় ঈদ উদযাপন করছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সেখানে ‘ভয়’ শিরোনামের একটি সিনেমার জন্য কলকাতা গেছেন ফারিয়া। শিডিউল জণিত কারণে সেখানেই ঈদ উদযাপন করতে হচ্ছে তাকে। মিথিলাও কলকাতায় ঈদ উদযাপন করলেন এবার। তবে তার কোনো শুটিং ব্যস্ততা নয়, স্বামী সৃজিত মুখার্জির সঙ্গে সময় কাটাতেই তার কলকাতায় থাকা। 

গেলো ঈদুল ফিতরে স্বামী শরিফুল রাজকে নিয়ে কক্সবাজারে উড়ে গিয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি। সঙ্গে নিয়েছিলেন নানাকেও। স্বামী ও নানা ভাইয়ের সঙ্গে কক্সবাজারে ঈদ দিন সেলিব্রেট করেন। তবে এবার পরীমণির অবস্থা অন্যরকম। ঘরে আসছে নতুন অতিথি। সেপ্টেম্বরের দিকে মা হচ্ছেন তিনি। তাই আছেন বিশ্রামে। ঢাকার বাসাতেই স্বামীকে নিয়ে উদযাপন করলেন ঈদ। তবে পরীমণি বাসাতে থাকলেও তার স্বামী শরিফুল রাজ অভিনীত পরাণ ছবি মুক্তি পায় এবারের ঈদে। তাই হলে হলে ঘুরে ঘুরেই সময় কাটছে রাজের।

এদিকে জয়া আহসান, আরিফিন শুভ, সিয়াম আহমেদ ঢাকাতেই ঈদ উদযাপন করেছেন। পরিবারের সঙ্গে ঈদের দিন ও ঈদ পরবর্তী দিন উযাপন করছেন বলে জানিয়েছেন। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা