নৈশভোজে বসে কচমচিয়ে পোকা খাওয়া অভ্যেস করছেন রণবীর! কী ব্যাপার?

নিজস্ব প্রতিবেদক | ৮ জুলাই ২০২২, ২১:১৩

সংগৃহীত

বেয়ার গ্রিলসের সঙ্গে অভিযানে চলেছেন রণবীর। পথে যা পাবেন তাই খেয়ে থাকতে হবে। চলছে তারই অনুশীলন।

শৌখিন খাবার টেবিল। রাজকীয় আয়োজন। ব্লেজার-টাই পরে খেতে বসেছেন রণবীর সিংহ। পরিবেশন করে গেল বেয়ারা। তবে পাত্রের ঢাকা খুলতেই থমকে গেলেন অভিনেতা। প্লেটের উপর পোকাটা নড়ছে, সঙ্গে একটা চেরি।

কয়েক মুহূর্ত সে দিকে তাকিয়ে থেকে ফের সপ্রতিভ রণবীর। চামচ-কাঁটা তুলে নিলেন। পোকাটা মুখে পুরে কচমচিয়ে খেয়ে ফেললেন। এটা কেবলই প্রস্তুতি।

কারণ এর পরই জঙ্গলে যেতে হবে অভিনেতাকে। দুর্গম-বন্ধুর পরিবেশে অভিযান চালাতে হবে দিনের পর দিন। আর যত্ন করে বসে খাওয়া? সে সব ভুলে যেতে হবে। পাহাড়ি লতাপাতা, কীটপতঙ্গ, ঝর্না, এ সবই ভরসা হতে চলেছে তাঁর আগামী দিনে। আসছে ‘রণবীর ভার্সেস ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস’। বৃহস্পতিবার নেটফ্লিক্সের তরফে একটি ঝলক শেয়ার করা হয়েছে। যেখানে রণবীরের পোকা খাওয়ার ভিডিয়োর ক্যাপশনে লেখা, ‘রণবীর সিংহ কী খাবেন, কোথায় যাবেন, কোথায় ঘুমাবেন— সে সব এ বার থেকে ঠিক করবেন আপনি।’

দেখা যাচ্ছে, তার জন্য রণবীরও নিজেকে প্রস্তুত করছেন। ঝলকটিও তৈরি হয়েছে সেই আভাস দিতে। জানা গিয়েছে, বেয়ার গ্রিলসের সঙ্গে মরুভূমিতে বেঁচে লড়াই করতে দেখা যাবে বলিউড অভিনেতাকে। ৮ জুলাই থেকে রোমহর্ষক সেই অনুষ্ঠান সম্প্রচার করবে নেটফ্লিক্স।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা