এবার ঈদে আসছে মিমের ‘দুষ্টু মিষ্টি প্রেম’

সময় ট্রিবিউন | ৩০ এপ্রিল ২০২১, ২৩:৪৪

বিদ্যা সিনহা মিম-ফাইল ছবি

এবারের ঈদুল ফিতরে আসছে প্রায় ৮ বছর আগে শুটিং শেষের পর প্রচারিত না হওয়া সিনহা মিম অভিনীত নাটক ‘দুষ্টু মিষ্টি প্রেম’। ঈদের ষষ্ঠ দিন নাগরিক টেলিভিশনে রাত ৯টায় প্রচার হবে নাটকটি।

সালেহ আহমদের গল্পে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ খান।

টেলিভিশনটির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বিষয়টি নিশ্চিৎ করেছেন।

নাটকটি প্রসঙ্গে মিম বলেন, ‘নাটকটির কথা ঠিকমতো মনেও নেই। সম্ভবত ৭/৮ বছর আগে কাজ করেছিলাম। সেটি যে এতদিন প্রচার হয়নি, জানতাম না।’

বিশেষ এ নাটকটিতে মিমের বিপরীতে অভিনয় করেছেন এফএস নাঈম।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা তারিক মুহাম্মদ খান বলেন, ‘নামের মতোই গল্পে দুষ্টু মিষ্টি প্রেম দেখতে পাবে দর্শক। অনেক আগে নাটকটি নির্মাণ করেছিলাম। আমার ক্যারিয়ারে যত কাজ হয়েছে, তার মধ্যে এটি অন্যতম। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা