চুমুর বদলে পীরজাদার দুই গালে দুইটা চড় মারা উচিত ছিল: নিপুণ

সময় ট্রিবিউন | ৩১ জানুয়ারী ২০২২, ০৬:০৭

চিত্র নায়িকা নিপুণ-ফাইল ছবি

নির্বাচন কমিশনার পীরজাদা হারুন ভোটের দিন সকালে নিপুণের কাছে ২টা চুমু চেয়েছিলেন বলে অভিযোগ করেছেন চিত্র নায়িকা নিপুণ।

রোববার বিকালে (৩০ জানুয়ারি) প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নিপুণ অনেক অভিযোগের মধ্যে এই অভিযোগটিও করেন। এ সময় তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, তার দুই গালে দুইটা চড় মারা উচিত ছিল।

নিপুণ বলেন, আমাদের প্যানেলের দুইজন নারী সদস্য শাহনুর ও জেসমিন ছিল। তাদের সামনে এই নির্বাচন কমিশনার আমার কাছ থেকে তার গালে কিস চেয়েছেন। তিনি এতটায় অভদ্র যে নির্বাচনের দিন তিনি এক পক্ষকে শুধু সাপোর্ট দিয়েছেন।

সংবাদ সম্মেলন নিপুণ আরও বলেন, এই চেয়ারে যে কি আছে তার জন্য এত রাজনীতি কেন? এসব আসলে কী। নির্বাচনের যে নিয়ম ছিল তা হয়নি, কিন্তু কেন করা হয়নি তারও প্রশ্নের উত্তর চাই। সবশেষ নিপুণ দাবি করেন, টাকা দিয়ে ভোট কেনার পরও কেন এই পদটির জন্য নির্বাচন দেওয়া হবে না? নির্বাচন কমিশনার আপেক্ষিকভাবে এক পক্ষকে জেতানোর জন্য কাজ করেছেন।

তিনি আরও বলেন, 'এখানে জায়েদ খান, এফডিসির এমডি, আর নির্বাচন কমিশনার পীরজদা হারুন একটা চক্র। তারা সবাই মিলে জায়েদ খানকে জিতিয়ে দিয়েছে। তারা টাকা দিয়ে ভোট কিনেছে ভিডিওতে সেটা দেখা গেছে।'

নিপুণ আরও বলেন, 'আমি আবার শিল্পী সমিতির নির্বাচনে শুধু সাধারণ সম্পাদকের ভোট চাই। অন্যপদের নির্বাচন চাচ্ছি না। আমি সবকিছুর জন্য উচ্চ আদালতে যাব। আমাদের শিল্পী সমিতির নির্বাচনে এই নিয়ম আছে শুধু এক পদের ভোট হওয়া।'

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের সাধারণ সম্পাদক পদে পার্থী হয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ। তিনি পেয়েছিলেন ১৬৩ ভোট। অপরদিকে ১৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন জায়েদ খান। নির্বাচনের ফলাফল মানতে নারাজ এই নায়িকা। এ নিয়ে শনিবার (২৯ জানুয়ারি) আপিল করেন নিপুণ। কেন আপিল করেছেন জানতে চইলে নিপুণ বলেন, আমার ১৬টি ভোট নষ্ট হয় কিভাবে? এই ভোটগুলো পেলেও আমি ২ ভোটে জিতে যাব। এছাড়া প্রশাসনও আমাদের অসহযোগিতা করেছে।

নিপুণের আপিলের প্রেক্ষিতে শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় সাধারণ সম্পাদক পদের ব্যালট পেপার পুনঃগণনা করা হয়। তাতেও হেরে যান নিপুণ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর