আগরতলায় সার্ভারে ত্রুটি, আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ২ এপ্রিল ২০২৪, ১৫:১৮

ছবিঃ সংগৃহীত

ভারতের আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (০২ এপ্রিল) সকাল সোয়া ৮টা থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। এর ফলে বন্দরের ইমিগ্রেশনে অন্তত ১০০ জন যাত্রী ভারতে প্রবেশের অপেক্ষায় আটকা পড়ে আছেন।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের সহকারী উপপরিদর্শক মোরশেদুল হক বলেন, 'সকালে ১২ জন যাত্রী ভারতে প্রবেশ করার পর আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাত্রী পারাপার স্থগিত করতে বলে। বিএসএফের মাধ্যমে আমাদেরকে জানায় যেন আর যাত্রী না পাঠানো হয়।'

তিনি আরও বলেন, সকালে হঠাৎ করেই আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটি দেখা দেয়। ত্রুটি সারানোর জন্য কারিগরি টিমকে খবর দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। 

তবে কতক্ষণ নাগাদ যাত্রী পারাপার স্বাভাবিক হবে, সে সম্পর্কে কিছু জানানো হয়নি বলে জানান মোরশেদুল।

উল্লেখ্য, স্থলপথে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম আখাউড়া স্থলবন্দর। প্রতিদিন এ বন্দর দিয়ে ৭০০ থেকে ৮০০ যাত্রী পারাপার হয়ে থাকেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর