প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বৈরী আবহাওয়া উপক্ষো করে মানুষের ঢল

নোয়াখালী প্রতিনিধি | ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৬

সংগৃহীত

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে বিএনপির বিভিন্ন কটূক্তির প্রতিবাদে নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সুবর্ণচর উপজেলা মুক্তিযোদ্ধা চত্ত্বরে বৈরী আবহাওয়া উপক্ষো করে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।

এ সময় আরো বক্তব্য রাখেন সাবেক স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুল মালেক উকিলের সুযোগ্য সন্তান বাহাউদ্দিন খেলন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান, জেলা যুবলীগের আহ্বায়ক বাবু ইমন ভট্ট প্রমূখ।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মীদের মিছিল দেখে এমপি একরাম চৌধুরী এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগানে স্লোগানে নেতাকর্মীদের উজ্জীবিত করেন।

প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী বলেন, আওয়ামীলীগের দুর্দিনে আমি এসে ছিলাম। সুবর্ণচরে ৫১ হাজার একর খাস জমি ছিল। আমি এক একর জায়গাও দখল করিনি। বিএনপির নেতাকর্মিদের উদ্দেশ্য করে বলেন, তোমরা এখন স্লোগান দাও ৭৫ এর হাঁতিয়ার গর্জে উঠো আরেকবার। আমরা বলি ৭১ এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার। আপনারা যে খাসেরহাট বক্তব্য দিছেন লোক উঠাইছেন সেখানের লোকগুলো আমাদের দলের মধ্যে এক ছাগল আছে সে বয়ার চর থেকে পাঠাইছে। প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির লোকজন কটূক্তি করলে আমি আর সুবর্ণচরের লোকজন ঘরে বসে থাকতে পারি না। আপনারা আমার নেত্রীর জন্য এবং আমার জন্য দোয়া করবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর