বান্দরবানে সড়কের দুই পাশে বৃক্ষরোপন কর্মসূচী

বান্দরবান প্রতিনিধি | ৬ আগষ্ট ২০২২, ০৩:৫৩

সংগৃহীত

বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে সড়কের দুই পাশে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন হয়েছে।

৫ আগষ্ট (শুক্রবার) সকালে ৩নং সদর ইউনিয়নে কানা পাড়া প্রাথমিক সরকারি বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন ৩নং সদর ইউনিয়নের চেয়ারম্যান অংসাহ্লা মারমা।

এসময় কানাপাড়া ইয়ং বম এসোসিয়েশন আয়োজনে প্রাথমিক বিদ্যালয় হতে কানাপাড়া পর্যন্ত সড়কের দু ধারে কৃষ্ণচুড়া, বাদাম গাছসহ নানান প্রজাতির গাছ ও বিভিন্ন ফুলের চারাসহ মোট ১ হাজার চারা বৃক্ষরোপন করা হয়।

বক্তব্যে প্রধান অতিথি অংসাহ্লা মারমা বলেন, প্রাকৃতিক সৌন্দর্য বাড়াতে বিদ্যালয় থেকে রাস্তা দু ধারে চারা রোপন করা হয়েছে। যাতে শিক্ষার্থী, এলাকাবাসীসহ সর্বসাধারণের চলাচলের যেন চারিপাশে ছায়া পড়ে। এবং সড়ক জুড়ে যাতে সৌন্দর্য ফুটে উঠে সেজন্য এই উদ্যেগ নেওয়া হয়েছে। আগামীতেও এই চারা রোপনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য অজিত তংচঙ্গ্যা, কানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব চৌধুরীসহ সর্বসাধারণ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর