‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

সময় ট্রিবিউন | ১৫ এপ্রিল ২০২১, ২৩:৪২

ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে উল্লেখযোগ্য একটি পরিবর্তন আসছে। ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ ফিচারে উল্লেখযোগ্য এই পরিবর্তনের ফলে ফিচারটি ব্যবহারের পরিসর আরও বাড়বে।

‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ হলো এমন একটি ফিচার যার সাহায্যে পাঠানো মেসেজ ৭ দিন পর স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যায়। প্রত্যেকটি আলাদা চ্যাটে এই ফিচার ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। আর গ্রুপের ক্ষেত্রে শুধু অ্যাডমিনরা এই ফিচার ব্যবহার করে মেসেজ পাঠাতে পারেন।

হোয়াটসঅ্যাপের সব ফিচারের খোঁজ রাখে এমন সাইট ওয়াবেটাইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ ফিচারে পরিবর্তন আসছে। এই পরিবর্তনের ফলে শুধু গ্রুপ অ্যাডমিনরা নয়, গ্রুপের সব সদস্য ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ ফিচার ব্যবহার করে মেসেজ পাঠাতে পারবেন। অর্থাৎ, এই ফিচারটি এখন সবার ব্যবহারের সুযোগ তৈরি হবে।

অবশ্য গ্রুপের সদস্যদের ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ ফিচার ব্যবহার করে মেসেজ পাঠানোর জন্য গ্রুপ অ্যাডমিনদের অনুমতি লাগবে। ওয়াবেটাইনফোর শেয়ার করা একটি স্ক্রিনশটে দেখা যায়, ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ ফিচারের সেটিংসে দুটি অপশন রয়েছে। এর মধ্যে একটি ‘অল পার্টিসিপেন্টস’ এবং অন্যটি ‘অনলি অ্যাডমিনস’। গ্রুপে অল পার্টিসিপেন্টস অপশনটি চালু থাকলেই কেবল গ্রুপ সদস্যরা ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ ফিচার ব্যবহার করে মেসেজ পাঠাতে পারবেন।

এদিকে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ ফিচারটি সময় নিয়েও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ কাজ করছে বলে শোনা যাচ্ছে। বর্তমানে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ ফিচার ব্যবহার করে পাঠানো মেসেজ ৭ দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যায়। তবে মেসেজ ডিলিট হয়ে যাওয়ার সময় সাতদিন থেকে কমিয়ে ২৪ ঘণ্টায় নিয়ে আসা হতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর