জিমেইলে ই-মেইল শিডিউল করার নিয়ম

তথ্যপ্রযুক্তি ডেস্ক | ১৯ ফেব্রুয়ারী ২০২৪, ০৮:৪১

জিমেইলে ই-মেইল শিডিউল করার নিয়ম

অনেকেই জিমেইলে ই-মেইল শিডিউলিংয়ের বিষয়টি জানেন না। কিন্তু গুগলের ই-মেইল সেবা জিমেইলে শিডিউল মেইল করার সুবিধা চালু করেছে অনেকদিন আগেই। মূলত জিমেলের ই-মেইল শিডিউলিং ফিচারের সাহায্যে আগে থেকে তারিখ, সময় এবং যাকে ই-মেইল পাঠাতে চান, সেটা সেট করে দিলে নিজে নিজে চলে যাবে ই-মেইল।

চলুন জেনে নেই জিমেইলে ই-মেইল শিডিউল করার নিয়ম -

প্রথমে অ্যানড্রয়েড বা আইওএস ডিভাইসে জিমেইল অ্যাপ খুলতে হবে। দ্বিতীয় ধাপে ডেস্কটপের মতোই মেইল কম্পোজ করে রেসিপিয়েন্ট অর্থাৎ যাকে মেইল পাঠাবেন তার ই-মেইল আইডি লিখে মেইল ড্রাফট করুন।

এবার উপরে ডানদিকের কোণে তিনটি ডট দেখতে পাবেন। সেখানে ক্লিক করে শিডিউল সেন্ড এর অপশন পাওয়া যাবে। এখানেও ডেট-টাইম সেট করার জন্য ম্যানুয়াল অপশন থাকবে।

আবার বেশ কিছু অপশন প্রি-সেটও করা থাকবে। সেখানেই আপনি আপনার পছন্দমতো তারিখ এবং সময় ঠিক করে নিতে পারবেন। এরপর শিডিউল সেন্ড অপশনে ক্লিক করলেই আপনার ই-মেইল শিডিউল হয়ে যাবে।

ডেস্কটপ ব্রাউজারের ক্ষেত্রে যা করবেন

ডেস্কটপ ব্রাউজারের ক্ষেত্রে ই-মেইল শিডিউল করতে প্রথমে নিজের জিমেইল অ্যাকাউন্টে লগইন করতে হবে। এবার কম্পোজ অপশনে ক্লিক করে নিজের ই-মেইল ড্রাফট করুন।

এক্ষেত্রে যাকে ই-মেইল পাঠাবেন তার আইডি দিয়েই মেইল ড্রাফট করবেন। এবার পরবর্তী পর্যায়ে সেন্ড অপশনে ক্লিক করার পরিবর্তে সেন্ড বাটনের পাশে যে ড্রপডাউন অ্যারো রয়েছে সেখানে ক্লিক করুন। এবার সেখানেই শিডিউল সেন্ড অপশন পাবেন। এই বাটনে ক্লিক করলে আগামী কয়েকদিনের জন্য কিছু প্রি-সেট অপশন দেখতে পাবেন। চাইলে এখান থেকে তারিখ এবং সময় সেট করে নিতে পারেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২