যেকোনো গণিতের সমাধান করে দেবে অ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক | ৫ মার্চ ২০২৪, ১২:০৪

যেকোনো গণিতের সমাধান করে দেবে অ্যাপ

গণিতভীতি যাদের বেশি, তাদের জন্য রয়েছে সুসংবাদ। এখন থেকে ত্রিকোণমিতি বা কঠিন বীজগণিতসহ যেকোনো সমীকরণ দেখেই তার সমাধান করে দেবে গুগল অ্যাপ। সম্প্রতি টেক জায়ান্টটি ফটোম্যাথ নামের একটি নতুন শিক্ষণমূলক অ্যাপ্লিকেশনের ঘোষণা করেছে। যা ক্যামেরা দিয়ে তোলা যেকোনো ধরনের গাণিতিক সমস্যার পর্যায়ক্রমিক ধাপ অনুসরণে সমাধান প্রদান করে। যাতে ব্যবহারকারীরা জটিল থেকে জটিলতর গণিত সহজে বুঝতে পারেন।

মূলত ফটোম্যাথ অ্যাপটি প্রকৃতপক্ষে ২০১৪ সালে চালু করা হয়। ২০২২ সালের মে মাসে গুগল এই অ্যাপটি অধিগ্রহণ করতে আগ্রহ দেখায় এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদনের কাজ সম্পন্ন করে ২০২৩ সালের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে অ্যাপটি অধিগ্রহণ করে। বর্তমানে ফটোম্যাথ অ্যাপ বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য আরো বেশি অ্যাক্সেসযোগ্য হয়ে উঠেছে।

ফটোম্যাথ অ্যাপ যেভাবে ব্যবহার করবেন-

১. প্রথমেই নিজেদের অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে গুগল প্লে স্টোর বা আইওএস ডিভাইসে অ্যাপ স্টোরে প্রবেশ করুন।

২. এরপর ফটোম্যাথ লিখে অনুসন্ধান করুন এবং অ্যাপটি ডাউনলোড করুন।

৩. এবার অ্যাপ চালু করুন এবং আপনি যে গণিত সমস্যার সমাধান করতে চান তার একটি ছবি তুলুন। এক্ষেত্রে নিশ্চিত করতে হবে পুরো সমীকরণটি ফ্রেমের মধ্যে পরিষ্কারভাবে ক্যাপচার হয়েছে কিনা।

৪. যদি ব্যবহৃত ডিভাইসে স্ক্যান ফিচার না থাকে, তাহলে সমীকরণটি ম্যানুয়ালি টাইপ করতে পারেন। এর জন্য অ্যাপে একটি ইন-বিল্ড ম্যাথস কী বোর্ড আছে।

৫. গাণিতিক সমস্যাটি স্ক্যান বা টাইপ করার পর ফটোম্যাথ অ্যাপ তা প্রসেসিং করবে।

৬. এর পর পর্যায়ক্রমে ব্যাখ্যা প্রদান করে সমাধান দিবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর