অনূর্ধ্ব ১৮ বছর বয়সীদের জন্য ফেসবুকে নতুন নিয়ম

সময় ট্রিবিউন | ৩০ জুলাই ২০২১, ০০:৩১

ছবিঃ সংগৃহীত

১৮ বছর বয়সের কম বয়সীদের জন্য বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ করার জন্য গত বছরের সেপ্টেম্বরে গুগল, অ্যামাজন, অ্যাপল, ফেসবুক এবং মাইক্রোসফটের মতো জায়ান্টগুলোকে আহ্বান জানানো হয়েছিলো। এই আহ্বানে সাড়া দিয়ে অনূর্ধ্ব ১৮ বছর বয়সীদের টাইমলাইনে তাদের নিজস্ব আগ্রহ অনুযায়ী বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক।

রয়টার্সের প্রতিবেদনের তথ্য মতে, বিজ্ঞাপনদাতারা ব্যবহারকারীর বয়স, লিঙ্গ এবং ফেসবুক ব্যবহারের পর্যবেক্ষণের সঙ্গে সঙ্গে ম্যাসেঞ্জার এবং তার ফটো-শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে অবস্থান অনুসারে অনূর্ধ্ব ১৮ বছর বয়সীদের টার্গেট করতে পারবেন না।

শিশু ব্যবহারকারীদের আগ্রহ বা অন্যান্য সাইটের সার্চের ভিত্তিতে যে সমস্ত বিজ্ঞাপন তাদের নিজেদের টামলাইনে আসে সে বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে দেখছে ফেসবুক কর্তৃপক্ষ।

একটি ব্লগ পোস্টে ইনস্টাগ্রাম জানিয়েছে যে, তারা এই পরিবর্তন আনছে কারণ ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারী সামাজিক মাধ্যম ব্যবহারের বিধিনিষেধ অনুয়াযী সিদ্ধান্ত নিতে পারেন না।

এই বিষয়ে ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, বিজ্ঞাপন বন্ধ করা হলেও ব্যবহারকারীর ডেটাতে কোনো পরিবর্তন হবে না।

১৬ বছরের কম বয়সী ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা প্ল্যাটফর্মে প্রবেশের সময় একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকবে। তবে প্রাপ্তবয়স্ক ছাড়া যারাই ইনস্টাগ্রাম ব্যবহার করবে তাদের অ্যাকাউন্টে স্যুইচ করার বিকল্প দেওয়া হবে। যাতে তাদের পর্যবেক্ষণ করা যায়।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব