সাদা ইয়ারফোনে কালচে ভাব! পরিষ্কার করবেন যেভাবে

সময় ট্রিবিউন | ১৯ জুলাই ২০২১, ২১:৪২

ছবি : ইন্টারনেট

সাদা ইয়ারফোন ময়লা হওয়া নিয়ে সমস্যা অনেকেরই। কারণ অল্প দিন যেতে না যেতেই নোংরা হয়ে যায় এই ইয়ারফোন। কালচে ইয়ারফোন বা কালচে তার অন্যের সামনে ব্যবহার করতে সংকোচ হয়। আবার পরিষ্কার করতে গেলেও ভয়, বিগড়ে না যায়!

শুধু ইয়ারফোন বা ইয়ারপডই নয়, অনেকের ফোনের চার্জারের তারও সাদা। তা নিয়েও একই রকমের অস্বস্তি। সবচেয়ে বড় প্রশ্ন এগুলি পরিষ্কার হবে কী দিয়ে? শুধু জল, নাকি সাবান, নাকি অন্য কিছু?

সাদা ইয়ারফোন বা চার্জারের তার পরিষ্কার করার উপায় হলঃ সাদা রবারের ইয়ারফোন বা চার্জারের তার পরিষ্কার করার সবচেয়ে ভাল উপাদান হল, বাসন ধোওয়ার তরল সাবান। এই তরল সাবান জলে মিশিয়ে নিন। যাতে অল্প ফেনা হয়, সেই পরিমাণে মেশান। জলের পরিমাণ বেশি হলে কাজ হবে না। আবার সাবানের পরিমাণ বেশি হলে তারের গায়ে সাবানের ছোপ থেকে যাবে। এ বার ওই মিশ্রণে নরম কাপড় ভিজিয়ে নিন। সেই কাপড় দিয়ে মুছে পরিষ্কার করুন সাদা তার। খেয়াল রাখবেন, ইয়ারফোন বা চার্জারের তারের খোলা প্রান্তে যেন জল না লাগে। কাপড় দিয়ে মাঝখানটাই পরিষ্কার করুন। ইয়ারফোন বা চার্জারের তারটিকে জলে ডোবাবেন না। বা কলের তলায় ধরবেন না। তাতে ভিতরে জল ঢুকে যন্ত্রটি নষ্ট হতে পারে। স্পিরিট বা অ্যালকোহল জাতীয় কোনও কিছু দিয়ে এই তার পরিষ্কার করবেন না। সেগুলি রবারের সঙ্গে বিক্রিয়া করে তার গলিয়ে দিতে পারে। ইয়ারফোনের স্পিকার দু’টির বাইরেও ময়লা জমতে পারে, সেই অংশ এ ভাবে পরিষ্কার করা যাবে না। তার জন্য দাঁত মাজার শুকনো ব্রাশ ব্যবহার করুন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর