মোবাইল ফোন রেজিস্ট্রেশনের নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ

আইটি ডেস্ক | ২ জুলাই ২০২১, ০৭:১৩

ছবিঃ ইন্টারনেট

মোবাইল ফোন রেজিস্ট্রেশনের নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। তবে এ সেবা গ্রহণে গ্রাহক হয়রানি কমাতে নির্দেশনা দিয়েছেন টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। সেজন্য গতকাল থেকে শুরু হয়েছে এনইআইআর কার্যক্রম। বলা হচ্ছে, এখন থেকে মোবাইল ফোন কেনা বা উপহার পেলেও তা বাধ্যতামূলক ভাবে রেজিস্ট্রেশন করতে হবে।

বিটিআরসির তথ্য অনুযায়ী দেশে এখন পর্যন্ত সচল মোবাইল সেটের সংখ্যা প্রায় ১৭ কোটি। তবে সেগুলোর বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। বলা হচ্ছে দেশে ব্যবহৃত প্রায় ২৫-৩০ ভাগ মোবাইল ফোনই অবৈধ। এ ফোনগুলো দেশের বাইরে থেকে রাজস্ব ফাঁকি দিয়ে বিটিআরসির অনুমোদন ব্যাতিত অবৈধভাবে দেশে আনা হয়েছে। তাই মোবাইল ফোন ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার কার্যক্রম চালু করেছে বিটিআরসি।

এ কার্যক্রমের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে বলা হয় নতুন মোবাইল সেট কিনে নিবন্ধিত সিম কার্ড ইনসার্ট করার মাত্রই স্বয়ংক্রিয়ভাবেই রেজিস্ট্রেশন হবে। তবে সেট টির বৈধতা না থাকলে বিটিআরসি নির্দিষ্ট সময় বেধে দিয়ে উপযুক্ত নথি চাইবে। সেক্ষেত্রে ব্যর্থ হলে ফোনটি সচল আর হবে না।

অনুষ্ঠানে আরও বলা হয়য়, ৩০ জুনের আগে কেনা সকল হ্যান্ডসেট স্বয়ংক্রিয় ভাবে রেজিস্ট্রেশন হবে কিন্তু ১ জুলাই থেকে শুধুমাত্র বৈধ উপায়ে কেনা সেটগুলোই পাবে নিবন্ধন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা