স্বয়ংক্রিয় এনক্রিপশনের আওতায় আসছে ফেসবুক-মেসেঞ্জার

তথ্যপ্রযুক্তি ডেস্ক | ৯ ডিসেম্বর ২০২৩, ০৮:১৫

স্বয়ংক্রিয় এনক্রিপশনের আওতায় আসছে ফেসবুক-মেসেঞ্জার

মেটা প্ল্যাটফর্মস জানিয়েছে, মেসেঞ্জার ও ফেসবুকে সকল ব্যক্তিগত চ্যাট ও কলকে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় আনার কাজ শুরু হয়েছে।

এন্ড-টু-এন্ড এনক্রিপশন তাৎক্ষণিকভাবে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে। তবে সব মেসেঞ্জার অ্যাকাউন্টকে ডিফল্ট এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় আনতে কিছু সময় লাগতে পারে। আগে থেকেই মেসেঞ্জারে এনক্রিপশন ব্যবস্থা চালু করার সুবিধা ছিল। এর ফলে বার্তা কেবল প্রেরক ও প্রাপক নিরাপত্তা-সুবিধা পেতেন। কিন্তু নতুন এ ঘোষণার পর এখন থেকে মেসেঞ্জার-এর সব বার্তা, কল স্বয়ংক্রিয়ভাবে এন্ড-টু-এন্ড এনক্রিপটেড হয়ে যাবে বলে জানিয়েছে মেটা।

মেটা'র হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে আগে থেকেই বার্তা এনক্রিপ্ট করার সুবিধা চালু রয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহারকারীদেরকে হ্যাকার, জালিয়াত ও অপরাধীদের কাছ থেকে নিরাপদে থাকতে সহায়তা করবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা