হোয়াটসঅ্যাপে সুরক্ষিত থাকবে ব্যবহারকারীর গোপন চ্যাট

সময় ট্রিবিউন | ১৭ মে ২০২৩, ২২:৪১

ছবিঃ সংগৃহীত

মেটা মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কথোপকথন গোপন রাখতে নিয়ে এসেছে ‘লকড চ্যাটস’ সুবিধা। এ সুবিধায় চ্যাটগুলো একটি পাসওয়ার্ড সুরক্ষিত বিশেষ ফোল্ডারে সংরক্ষিত থাকবে। অন্য কেউ চাইলেও হোয়াটসঅ্যাপের এই চ্যাটগুলো দেখতে পারবেন না।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ১৫ মে নিজের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এক ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন। নতুন এ সুবিধায় ব্যবহারকারী কোনো চ্যাট লক করলে তা আর কেউ দেখতে পাবেন না। এ ছাড়া লক করা চ্যাটে মেসেজ এলেও নোটিফিকেশন দেখাবে না ফোনে। আর এই গোপন চ্যাট দেখতে প্রয়োজন হবে ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ডের।

হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণে চালু হয়েছে পাঠিয়ে দেওয়া মেসেজ এডিটের সুবিধা। অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণ ২.২৩.১০.১৩ এবং আইওএসে ২৩.১০.০.৭০ সংস্করণে চালু হয়েছে এ সুবিধা। হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে চ্যাট করার সময় ভুল কিছু পাঠালে সেটি এডিট করার সুযোগ ছিল না। সর্বোচ্চ সেটি ডিলিট করা যেত। তবে এবার সেই মেসেজ এডিটের সুবিধা নিয়ে এসেছে এ ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। তবে শুধু মেসেজ নয়, ছবি এবং ভিডিও এডিট করতে পারবেন ব্যবহারকারীরা। ফলে হোয়াটসঅ্যাপের ‘ডিলিট ফর এভরিওয়ান’ সুবিধা ব্যবহার করে পুরো মেসেজ মুছে নতুন করে আবার পাঠাতে হবে না। তবে প্রাপককে মেসেজ এডিটের কথা জানাবে হোয়াটসঅ্যাপ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা