আমিরাতে আসছে চালকবিহীন গাড়ি

সময় ট্রিবিউন | ৩০ মার্চ ২০২১, ০৬:১০

ছবিঃ ইন্টারনেট

মেগাসিটি আবুধাবিতে চালকবিহীন গাড়ি আসছে এ বছরের শেষনাগাদ । সিটির বিভিন্ন লোকেশনে দুই ধাপে আসা এই গাড়িগুলো নিখরচায় পরীক্ষামূলকভাবে যাত্রী পরিবহন করবে ।

প্রথম ধাপে তিনটি গাড়ি ইয়াস আইল্যান্ড থেকে সিটির বিভিন্ন হোটেল, শপিং মল, অফিস, রেস্টুরেন্টের পিকআপ এবং ড্রপঅফ পয়েন্টে যাত্রী পরিবহন করবে।

দ্বিতীয় ধাপে দশটি গাড়ি থাকবে; যা আবুধাবির বিভিন্ন লোকেশনে দেয়া হবে। এগুলো সকাল ৮টা হতে রাত ৮টার মধ্যে চলাচল করবে। প্রাথমিকভাবে একজন সিকিউরিটি অফিসার অপারেশনের সময় গাড়িতে থাকবেন; যাতে কোনো আকস্মিক ঘটনা-দুর্ঘটনায় হস্তক্ষেপ করা যায়।

সর্বোচ্চ নিরাপত্তার স্বার্থে রাখা হবে এদের। এই স্বয়ংক্রিয় যানগুলো তার আশপাশের পরিবেশ সম্পর্কে ওয়াকিবহাল থাকবে। এরা বিল্ট-ইন সেন্সরের মাধ্যমে রাস্তাঘাট চিনবে, এদের থাকবে রাডারের মতো ভিশন সিস্টেম, জিপিএস, অপটিক্যাল অবজেকশন রিকগনিশন সিস্টেমের মতো অ্যাডভান্সড প্রযুক্তি।

বায়ানাত নামে একটি কোম্পানি গাড়িটির প্রোগ্রামিং, সেইফটি টেস্টিং, সেন্ট্রাল সিকিউরিটি এবং অপারেশন ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এদের পরিচিত করবে ইউএই'র হালনাগাদ ট্রাফিক আইনকানুনের সঙ্গে। বায়ানাতের সিইও হাসান আল হোসানি বলেছেন, এই চালকবিহীন গাড়িগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার ক্ষমতাসম্পন্ন এবং তা ট্রান্সপোর্ট সিস্টেমে আমূল পরিবর্তন আনবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব