পুরাতন ফোন কিনে বিপদ এড়াবেন যেভাবে

মমিনুল হক রাকিব | ১৩ জুলাই ২০২২, ২০:২৬

সংগৃহীত

মোবাইল ফোন বর্তমান সময়ে প্রয়োজনীয়তা পূরণের পাশাপাশি শখের বস্তু হিসেবে দাঁড়িয়েছে। বিভিন্ন বয়সের কাছে বিভিন্ন ধরণের মোবাইল ফোন রয়েছে। তবে পছন্দের মোবাইল ফোন অনেকসময় সাধ্যের বাইরে থাকায় সেটি নতুন কেনা সম্ভব হয় না। এক্ষেত্রে অনেকে ডিজিটাল মার্কেটপ্লেস বা অফলাইনে পুরাতন মোবাইল ক্রয় করে থাকে। দামে সাশ্রয়ী হওয়াতে অনেক মানুষই পুরাতন মোবাইল ফোন এর দিকে ঝুঁকছেন। 

তবে সম্প্রতি পুরাতন মোবাইল ফোন কেনা খুবই বিপদজনক হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেক ভুক্তভোগী তাদের ব্যক্তিগত অভিজ্ঞয়া শেয়ার করেছেন, কিভাবে তারা পুরাতন মোবাইল ফোন কিনে প্রতারিত হয়েছেন। সাধারণত অনেকসময় প্রতারক চক্র চোরাই মোবাইল নিজের ব্যবহৃত পুরাতন মোবাইল ফোন বলে সাধারণের কাছে বিক্রি করে থাকে। সেক্ষেত্রে মোবাইল ফোনটির প্রকৃত মালিক থানায় জিডি করে থাকলে, সেই জিডির প্রেক্ষিতে পুলিশ-প্রশাসন ফোনটি কিনে নেয়া ব্যক্তিকে আটক করতে পারেন। 

তাই ফোন কেনার আগে ফোনটির আইএমইআই (IMEI) নাম্বার যাচাই করে নিন। আইএমইআই (IMEI) এবং আপনার ফোন এর তথ্য যদি সামঞ্জস্যপূর্ণ না হয় তবে সেক্ষেত্রে বুঝতে হবে আপনি যে পুরাতন ফোনটি কিনছেন সেটি আসলে চোরাই ফোন। 

আইএমইআই (IMEI) নাম্বার যাচাই করার উপায়ঃ

• আইএমইআই (IMEI) নাম্বার পরীক্ষা করতে www.imei.info তে লগ ইন করুন।

• আপনি যে ফোনটি ক্রয় করতে চাচ্ছেন সেটির আইএমইআই (IMEI) নাম্বার সেখানে ইনপুট দিন এবং সার্চ করুন।

• সার্চ করার সাথে সাথেই ফোনের মডেল, তৈরির দিন এবং যাবতীয় তথ্য বেরিয়ে আসবে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা