করোনার সচেতনতায় গুগলের ডুডল

সময় ট্রিবিউন | ১ মে ২০২১, ১৮:২২

ছবি: ইন্টারনেট

সাধারণ মানুষদের করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকা গ্রহণে অনুপ্রাণিত করতে ডুডল প্রকাশ করেছে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। একইসঙ্গে সবাই যেন মাস্ক পরিধানেও উদ্বুদ্ধ হয় সেলক্ষ্যে ডুডলে মাস্ক নিয়েও সচেতনামূলক ছবি প্রকাশ করা হয়েছে।

শনিবার (১ মে) এই ডুডল প্রকাশ করে গুগল। প্রকাশের পর এখন পর্যন্ত ডুডলটি যুক্তরাষ্ট্র ও কানাডাসহ উত্তর ও দক্ষিণ আমেরিকার কিছু দেশ, ইউরোপের যুক্তরাজ্য ও বুলগেরিয়া, এশিয়ার ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও মালয়েশিয়াসহ কয়েকটি দেশ থেকে দেখা যাচ্ছে।

ডুডলটির মাধ্যমে গুগলের বার্তা হচ্ছে - "Get Vaccinated. Wear a mask. Save Lives" অর্থ্যাত টিকা নিন, মাস্ক পরুন, জীবন বাঁচান"। ডুডলটিতে মাস্ক বা আঙ্গুল রাখলে এই বার্তাটি ভেসে উঠছে।

এছাড়াও ডুডলটিতে ক্লিক করলে করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট এবং টিকা গ্রহণ সম্পর্কিত বিভিন্ন লিংক দেখাবে গুগল। বাংলাদেশ থেকে ডুডলটিতে ক্লিক করলে সবার ওপরে বাংলাদেশ সরকারের করোনা বিষয়ক পোর্টাল (www.corona.gov.bd) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট দেখা যাবে।একইসঙ্গে বাংলাদেশে ২৯ এপ্রিল তারিখ পর্যন্ত টিকা বিষয়ক বিভিন্ন আপডেটও দেখানো হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব