করোনার মধ্যে ফেসবুকের রেকর্ড পরিমাণ আয়

আইটি ডেস্ক | ৩০ এপ্রিল ২০২১, ০৭:২৯

ছবিঃ ইন্টারনেট

করোনাভাইরাস পরিস্থিতিতে ফেসবুকের রেকর্ড পরিমাণ আয় করেছে। কোম্পানিটি চলতি বছর প্রথম ত্রৈমাসিকে ২ হাজার ৬২০ কোটি ডলার আয় করেছে। যেখানে বিশ্লেষকরা সময়টিতে ২ হাজার ৩৭০ কোটি ডলার রাজস্ব প্রত্যাশা করেছিল।

বুধবার (২৮ এপ্রিল) ওয়াশিংটন থেকে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটির আয়ের হিসাব প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের প্রথম ত্রৈমাসিকের তুলনায় চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে ফেসবুকের ব্যবসা ৪৮ শতাংশ বেড়েছে। এর কারণ হলো ফেসবুকে বিজ্ঞাপনের চাহিদা।

কোম্পানিটি বলছে, ফেসবুকে প্রতি মাসে ২৮৫ কোটি ব্যবহারকারী সক্রিয় থাকে। এছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। বর্তমানে এই দেশের ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৬ কোটি।

ফেসবুকের এখন প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে অ্যাপল। অ্যাপলের আইফোন, বিভিন্ন পণ্য ও সেবা প্রযুক্তি মার্কেট দারুণ সাড়া ফেলেছে।

ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, মানুষকে পরস্পরের সঙ্গে সংযুক্ত রাখতে এবং ব্যবসা এগিয়ে নিতে আমরা কাজ করছি। আগামী দিনগুলোতে আমরা আমাদের অভিজ্ঞতা ও বিনিয়োগ অব্যাহত রাখব।

২০০৪ সালে হার্ভাড কলেজে সহপাঠীদের নিয়ে ফেসবুকের যাত্রা শুরু করে জাকারবার্গ ও ডাস্টিন মোসকোভিজ। সেটি এখন যুক্তরাষ্ট্রের শীর্ষ পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে জায়গা নিয়েছে।

সূত্র: দ্য হিল, ফোর্বস



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর