রংপুরে ফোর–জি ইন্টারনেট গতিতে পিছিয়ে তিন অপারেটর

সময় ট্রিবিউন | ২০ জানুয়ারী ২০২২, ১০:১২

ফাইল ছবি

রংপুরে গ্রামীণফোন, বাংলালিংক ও টেলিটকে ফোর–জি’র নির্ধারিত গতির ইন্টারনেট সেবা পৌঁছায়নি। বিটিআরসির নীতিমালা অনুসারে, ফোর–জি সেবায় ডাউনলোড গতি হতে হবে প্রতি সেকেন্ডে কমপক্ষে ৭ মেগাবিট।

তবে গ্রামীণফোনের ইন্টারনেট ডাউনলোড গতি সেকেন্ডে ৫ দশমিক শূন্য ৬ মেগাবিট ও বাংলালিংকের ৬ দশমিক ৮২ মেগাবিট। শুধু রবি ডাউনলোডের নির্ধারিত গতি নিশ্চিত করেছে—সেকেন্ডে ৮ দশমিক ৩৬ মেগাবিট।

অন্যদিকে টেলিটকের ২ দশমিক ৪৮ মেগাবিট গতি।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সম্প্রতি এক পরীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার বিটিআরসির ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল তুলে ধরা হয়।

মুঠোফোন অপারেটরদের সেবার মান পরীক্ষায় গত বছর ৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত রংপুর বিভাগের ২৮টি উপজেলায় এ পরীক্ষা চালায় বিটিআরসি।

দেশে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক আনুষ্ঠানিকভাবে চতুর্থ প্রজন্মের টেলিযোগাযোগ প্রযুক্তি বা ফোর–জি সেবা চালু করে ২০১৮ সালের জানুয়ারিতে। পরে এ সেবা চালু করে টেলিটকও।

গত নভেম্বরে প্রকাশিত বিটিআরসির হিসাব অনুযায়ী, দেশে বর্তমানে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ১২ কোটি ৯২ লাখ। তাদের মধ্যে ফোর–জি গ্রাহক ৬ কোটি ৯১ লাখ, থ্রি–জি গ্রাহক ৩ কোটি ৬২ লাখ।

এর মধ্যেই রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর টেলিটক গত ১২ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে দেশের ছয়টি স্থানে ফাইভ–জি পরিষেবা চালু করে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, বাংলাদেশ সচিবালয়, সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ, প্রধানমন্ত্রীর কার্যালয়, ধানমন্ডি ৩২ ও ঢাকার শেরেবাংলা নগরে চালু হয় সেবাটি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা