ভারতকে অক্সিজেন কিনতে অনুদান দিলেন ব্রেট লি

স্পোর্টস ডেস্ক | ২৮ এপ্রিল ২০২১, ০৬:১৪

ছবিঃ সংগৃহীত

বর্তমানে করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ ভারত। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। রয়েছে অক্সিজেন সংকট। এই খারাপ সময়ে ভারতের পাশে দাড়িয়েছেন অনেক দেশ ও ব্যাক্তিবর্গ। এবার সাহায্যের হাত বাড়িয়েছেন অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি।

কলকাতা নাইট রাইডার্সের অজি পেসার প্যাট কামিন্সের পর এবার সাহায্যের হাত বাড়িয়ে মহানুভবতার নজির গড়লেন সাবেক কিংবদন্তি অজি স্পিডস্টার ব্রেট লি। কোভিড বিধ্বস্ত ভারতের পাশে দাঁড়ালেন তিনি। কোভিড যোদ্ধার ভূমিকায় উত্তীর্ণ হয়ে প্রায় ৪১ লাখ টাকা দিলেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন এই পেসার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তহবিলে ব্রেট লি দিলেন একটি বিটকয়েন। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৪০ লাখ ৯৫ হাজার ৯৯১ টাকা। লি জানেন যে, এই মুহূর্তে ভারতে অক্সিজেনের জন্য হাহাকার চলছে। তাই তিনি চাইছেন তার অনুদানের টাকায় দেশজুড়ে অক্সিজেন কেনা হোক।

লি তার টুইটারে কামিন্সকে ভারতের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন। লি মঙ্গলবার (২৭ এপ্রিল) লিখেন, ‘ভারত আমার দ্বিতীয় ঘর। এখানকার মানুষের থেকে যে ভালবাসা আর স্নেহ আমি পেশাদার জীবনে এবং অবসরের পরেও পেয়েছি তা অভাবনীয়। আমার মনে ভারতের জন্য আলাদাই একটা জায়গা রয়েছে। এই মহামারিতে ভারতের মানুষের যন্ত্রণায় আমি ব্যথিত। আমি ক্রিপটো রিলিফের মাধ্যমে একটি বিটকয়েন দিলাম। দেশের হাসপাতালগুলিতে যেন অক্সিজেন সরবরাহ অব্যাহত থাকে। এটাই চাই।’ লি সকলের সুস্থতা কামনা করে কোভিড বিধি মেনেই চলতে বলেছেন।

গতকাল সোমবার (২৬ এপ্রিল) পিএম কেয়ার্স তহবিলে কামিন্স দিয়েছিলেন ৫০ হাজার মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৭ লাখ ৩৬ হাজার ৭৫৯ টাকা) অনুদান। কামিন্স বাকিদেরও আবেদন করেছেন এগিয়ে আসার জন্য। তাঁর ডাকে সাড়া দিয়েই এগিয়ে গেলেন লি। এই মুহূর্তে লি ভারতে রয়েছেন। আইপিএলে ধারাভাষ্যকারের ভূমিকায় পাওয়া যাচ্ছে তাকে। একের পর এক বিদেশের ক্রিকেটাররাই আর্থিক অনুদান দিয়ে যাচ্ছেন। এখনও পর্যন্ত ভারতের কোনও ক্রিকেটারের আর্থিক অনুদান দেওয়ার খবর মেলেনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর