সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্যাট কামিন্স

স্পোর্টস ডেস্ক | ২৭ এপ্রিল ২০২১, ০৪:০১

প্যাট কামিন্স। ছবিঃ টুইটার

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। প্রতিদিন লাখে লাখে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। মারা যাচ্ছে হাজার হাজার। সংকট অক্সিজেন সিলিন্ডারের। এই অবস্থায় ভারতের পাশে দাঁড়িয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ।

অনেকে আবার ব্যক্তিগতভাবেও সাহায্যের হাত বাড়িয়েছেন। তাদের অন্যতম কলকাতা নাইট রাইডার্সের অজি পেসার প্যাট কামিন্স।

তিনি ভারতের প্রধানমন্ত্রীর 'পিএম কেয়ার' তহবিলে ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন। বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে ভারতে আছেন কামিন্স।

টুইটারে প্রধানমন্ত্রীর তহবিলে অর্থ দানের এই খবর জানিয়ে কামিন্স সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সেইসঙ্গে তিনি এই কঠিন সময়ে আইপিএল বন্ধ না করার পরামর্শও দেন। কারণ তার মতে, এই সময় ঘরবন্দি সাধারণ মানুষকে কিছুটা হলেও বিনোদন দেবে আইপিএল।

কামিন্স বলেন, 'অনেকেই প্রশ্ন তুলছেন, দেশে যখন করোনার সংক্রমণ এত বেশি পরিমাণে বাড়ছে, তখন আইপিএল আয়োজন কতটা যুক্তিযুক্ত? এই বিষয়ে ভারত সরকারকে আমার পরামর্শ, করোনার কারণে আবার লকডাউন পরিস্থিতি তৈরি হয়েছে। অনেককেই গৃহবন্দি থাকতে হচ্ছে। তাই আইপিএলের এই কয়েক ঘণ্টার ম্যাচ তাদের কিছুটা হলেও মন ভালো করে দেবে। '



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর