সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন শারমিন

সময় ট্রিবিউন | ২৪ নভেম্বর ২০২১, ১০:৩৫

শারমিন আক্তার-ফাইল ছবি

আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন শারমিন আক্তার।

মঙ্গলবার জিম্বাবুয়ের রাজধানী হারারেতে সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

নিজেদের ২য় গ্রুপ বি ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে অপরাজিত ১৩০ রান করে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হয়েছেন তিনি।

গাইবান্ধার ২৫ বছর বয়সী এই ওপেনার মাত্র ১৪১ বল খেলে ১১টি বাউন্ডারি দিয়ে ১৩০ রান করে ইতিহাস গড়েন। তার হাত ধরে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩২২ রানের রেকর্ড গড়ে। এর আগে শারমিনের সেরা স্কোর ছিল ৭৪ রান।

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছেন শারমিন। ১৫.৩ গড়ে ২৫ ওডিআই ম্যাচের ২৪ ইনিংসে ৩৬৮ রান করেছেন তিনি।

এর আগে গত রবিবার, হারারে ওল্ড হারারিয়ানস স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দুই বল বাকি থাকতেই পাকিস্তানকে তিন উইকেটে হারিয়ে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ দল।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশের পরবর্তী গ্রুপ বি ম্যাচগুলো ২৫ নভেম্বর থাইল্যান্ডের বিপক্ষে এবং ২৯ নভেম্বর ওল্ড হারারিয়ানস স্টেডিয়ামে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে হওয়ার কথা রয়েছে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর