টি২০ বিশ্বকাপে প্রথমবারের মত ট্রফি জিতল অস্ট্রেলিয়া

সময় ট্রিবিউন | ১৫ নভেম্বর ২০২১, ১০:৪১

ছবিঃ ইন্টারনেট

মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নারের দাপুটে ব্যাটিংয়ের সুবাদে দুবাইয়ে রোমাঞ্চকর ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি দেখতে পেল অস্ট্রেলিয়া। তারা হারিয়েছে ৮ উইকেটের ব্যবধানে। অন্যদিকে আবারও বিশ্বকাপের ফাইনালে হারের বৃত্ত থেকে বের হতে পারেনি ব্ল্যাকক্যাপসরা। 

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শ্লথ গতিতে শুরু করে নিউজিল্যান্ড। ১৭২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে নিউজিল্যান্ড। 

১৭৩ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতে ধাক্কা খায় অজিরা। সেমির মত ফাইনালেও ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেন অধিনায়ক ফিঞ্চ, মাত্র ৫ রান করে ট্রেন্ট বোল্টের বলে ফিরে যান। তবে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের দানবীয় ব্যাটিংয়ে জয়ের ভিত্তি গড়ে ওঠে। 

অজিদের পক্ষে ফাইনালে দুর্দান্ত বোলিং করেছেন জশ হ্যাজেলউড। ৪ ওভারে মাত্র ১৬ রানে ৩ উইকেট নেন। বাকি উইকেটটি যায় অ্যাডাম জ্যাম্পার দখলে। মিচেল স্টার্ক ৪ ওভারে ৬০ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।

সংক্ষিপ্ত স্কোরঃ

নিউজিল্যান্ডঃ ১৭২/৪ (২০), গাপটিল ২৮, মিচেল ১১, উইলিয়ামসন ৮৫, ফিলিপস ১৮, নিশাম ১৩*, সেইফার্ট ৮*; হ্যাজেলউড ৪-০-১৬-৩, জ্যাম্পা ৪-০-২৬-১

অস্ট্রেলিয়াঃ ১৭৩/২ (১৮.৫), ওয়ার্নার ৫৩, ফিঞ্চ ৫, মার্শ ৭৭*, ম্যাক্সওয়েল ২৮* ; বোল্ট ৪-০-১৮-২

ফলাফলঃ অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর