ভারতের নতুন কোচ রাহুল দ্রাবিড়

সময় ট্রিবিউন | ৪ নভেম্বর ২০২১, ১০:১৯

রাহুল দ্রাবিড়-ফাইল ছবি

ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন রাহুল দ্রাবিড়। কিংবদন্তি এই ক্রিকেটারকে কোহলিদের কোচ হিসেবে নিয়োগ দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

বুধবার বিসিসিআইয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বিষটি নিশ্চিত করে।

শাস্ত্রির পর রাহুল দ্রাবিড়ের ভারতের হেড কোচ হওয়া নিয়ে গুঞ্জন চলছিল কদিন ধরেই। অবশেষে তা সত্যি হলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সিরিজই হতে যাচ্ছে দ্রাবিড়ের প্রথম অ্যাসাইনমেন্ট।

দলের হেড কোচ হিসেবে দ্রাবিড়কে স্বাগত জানিয়েছেন তারই সাবেক সতীর্থ ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলি।

বিসিসিআই সভাপতি বলেছেন, ‘তার (দ্রাবিড়) ক্রিকেটীয় ক্যারিয়ার সত্যিই দুর্দান্ত। সে হচ্ছে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার।'

ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) প্রধান পরিচালক ছিলেন দ্রাবিড়। এনসিএর প্রধান হিসেবে দ্রাবিড়ের অবদানের প্রশংসা করে সৌরভ বলেন, ‘সে অনেক তরুণ ক্রিকেটারকে ভালোভাবে গড়ে তুলেছে এবং তাদের অনেকেই আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। তার অধীনে ভারতীয় দল অন্য এক উচ্চতায় পৌঁছাবে।'

২০১৬ ও ২০১৮-দুই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের কোচ ছিলেন দ্রাবিড়। ২০১৬ সালে খুব কাছে গিয়ে রানার্সআপ হলেও ২০১৮তে ঠিকই চ্যাম্পিয়ন হয় ভারতীয় যুবারা।

ভারতের কোচ হিসেবে দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত দ্রাবিড়ও। তিনি বলেন, ‘এর চেয়ে বড় সম্মান আর কী হতে পারে! শাস্ত্রির অধীনে দল খুব ভালো খেলেছে এবং আমি এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা