ভারতকে হারতে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের টোটকা!

সময় ট্রিবিউন | ২৪ অক্টোবর ২০২১, ২০:৫৮

ছবিঃ সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান স্কোয়াডের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তথা সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান।

১৯৯২ সালে কীভাবে সব হিসাব উল্টে তারা বিশ্বকাপ জিতেছিলেন, সেই কাহিনী বাবরের দলকে শুনিয়েছেন ইমরান।

শনিবার (২৩ অক্টোবর) সংবাদ সম্মেলনে বাবর বলেন, এখানে আসার আগে আমাদের কথা হয়েছে। সেখানেই উনি ১৯৯২ সালে বিশ্বকাপজয়ী দলের মানসিকতা আমাদের সঙ্গে শেয়ার করেছেন।

শুধু তাই নয়, বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গেও কথা হয়েছে তার। বাবর বলেন, চেয়ারম্যান আমাদের শান্ত থাকতে বলেছেন। কারণ শান্ত থাকলেই সাফল্য ধরা দেবে। বাইরে থেকে অনেক কথাই বলা হবে। কিন্তু সেসবে পাত্তা না দিয়ে নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে। ম্যাচের দিন নিজেদের শতভাগ উজাড় করে দিতে হবে।

৫০ ওভার হোক বা ২০ ওভার, বিশ্বকাপে এ পর্যন্ত ভারতের বিরুদ্ধে জেতেনি পাকিস্তান। কিন্তু অতীতের ফলের কথা মাথায় রেখে যে তারা নামবেন না, এটি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন বাবর।

তিনি বলেন, অতীতে কী হয়েছে তা নিয়ে ভাবতে চাই না। আমাদের লক্ষ্য— এখন এই বিশ্বকাপে ভালো ফল করা। নিজেদের শক্তি এবং দক্ষতার ওপর জোর দিতে চাই। সাধারণ বিষয়গুলোর ওপর নজর দিয়ে নিজেদের শান্ত রাখতে চাই। ভালো ক্রিকেট খেলাই আমাদের লক্ষ্য।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা