শ্রীলংকার বিপক্ষে ৪ উইকেটে বাংলাদেশের পরাজয়

সময় ট্রিবিউন | ১৩ অক্টোবর ২০২১, ০৭:৩৮

ছবি সংগৃহীত

বিশ্বকাপ মিশন শুরুর আগে প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রস্তুতির প্রথম পর্বটা সুখকর হলো না বাংলাদেশের। প্রথমে ব্যাটিং করে ১৪৬ রানের মাঝারি সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। পরে শুরুতে লংকানদের চেপে ধরলেও শেষ দিকে চাপ কাটিয়ে জয় ছিনিয়ে নিয়েছে শ্রীলংকা।

মঙ্গলবার (১২ অক্টোবর) আবু ধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪৬ রানের পুঁজি নিয়ে বোলিং করতে নেমে শুরুটা বেশ ভালোই হয়েছিল বাংলাদেশের। শুরুতেই কুশল পেরেরাকে তুলে নেন তাসকিন আহমেদ। ৫০ রানের আগে তিন উইকেট হারানো শ্রীলংকা ষষ্ঠ উইকেট হারায় ৭৯ রানে। মনে হচ্ছিল, প্রস্তুতির শুরুতে জয় পেতে যাচ্ছে টাইগাররা। কিন্তু ডেথ ওভারগুলোতে খেই হারিয়ে ফেলে বাংলাদেশের বোলিং আক্রমণ।

শেষের ওভারগুলোতে রীতিমতো ঝড় তোলেন অভিস্কা ফার্নান্দো। মাত্র ৩২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন লংকান ক্রিকেটার। ১৯তম ওভারের শেষ বলে ৪ উইকেটের জয় নিশ্চিত করেছে শ্রীলংকা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন সৌম্য সরকার।

এর আগে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়া হয়নি বাংলাদেশের। ৪.২ ওভারে ৩২ রান তুলে শুরুটা অবশ্য ভালোই করেছিলেন দুই ওপেনার লিটন দাস ও নাইম শেখ। তবে এই দুজন অল্প রানের ব্যবধানে ফিরলে পরে কার্যকারী জুটি গড়তে পারেনি বাংলাদেশ।

তিনে নামা সৌম্য সরকার আজকের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ স্কোরার। ২৬ বলে ১টি চার ২টি ছয়ে ৩৪ রান করেছেন বাঁহাতি ব্যাটার। সৌম্য বাদে ২০ রানের ঘর পেরোতে পারেননি অন্য কোনো ব্যাটার। লিটন ১৬, নুরুল হাসান সোহান ১৫ ও নাঈম শেখ ১১ রান করেন। এছাড়া মেহেদী হাসান ১৬ ও তাসকিন আহমেদ ৪ রানে অপরাজিত ছিলেন।

শ্রীলংকার বিপক্ষে ৪ ওভারে ২৭ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন দুশমন্থ চামিরা। এ ছাড়া ১টি করে উইকেট নেন লাহিরু কুমারা, মহেশ থিকশানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দাসুন শানাকা।

পিঠের ইনজুরির কারণে ওমান 'এ' দলের বিপক্ষে না খেলা নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আজ শ্রীলংকার বিপক্ষেও মাঠে নামেননি। সাকিব আল হাসান এখনো আইপিএলে। মোস্তাফিজুর রহমান আইপিএল থেকে ফিরলেও আজ মাঠে নামেননি। সাকিব-মোস্তাফিজের অনুপস্থিতিতে ডেথ ওভারে লংকানদের আটকে রাখতে পারেনি বাংলাদেশ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা