বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি চূড়ান্ত

সময় ট্রিবিউন | ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪৭

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করলো পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। 

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দ্বিপাক্ষিক সিরিজটির চূড়ান্ত সূচি ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।

ঘোষিত সূচি অনুযায়ী, সবাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে পাকিস্তান। ১৯ নভেম্বর মাঠে গড়াবে দুই দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২২ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচের ভেন্যুই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই দল যাবে চট্টগ্রামে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ নভেম্বর শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট। টেস্ট শেষ করে ঢাকায় ফিরবে দুই দল। ৪ ডিসেম্বর মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে।

পাকিস্তান জাতীয় দলের বাংলাদেশ সফরের সূচি

টি-টোয়েন্টি সিরিজ: ১৯ নভেম্বর — ১ম টি-টোয়েন্টি — শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।

২০ নভেম্বর — ২য় টি-টোয়েন্টি — শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।

২২ নভেম্বর — ৩য় টি-টোয়েন্টি — শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।

টেস্ট সিরিজ : ২৬-৩০ নভেম্বর — ১ম টেস্ট — জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।

৪-৮ ডিসেম্বর — ২য় টেস্ট — শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।

প্রসঙ্গত, টেস্ট সিরিজের দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হবে। এই সিরিজ দিয়েই এবারের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে বাংলাদেশ দল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা